Hi

১১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বর্ণের বারসহ ভারতীয় নাগরিক গ্রেফতার

মেহেরপুরের বাজিতপুর সীমান্তে ১০টা স্বর্ণের বারসহ এক ভারতীয় নাগরিকসহ ২জনকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

রবিবার বিকাল ৪ টার দিকে বাজিতপুর সীমান্তের ১১৭/৬এস নং পিলারের কাছ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ভারতের নদীয়া জেলার তেহট্ট থানার শাহাপুর গ্রামের মিরাজুল শেখের ছেলে মিজানুর রহমান (২৪) ও মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের মৃত আওয়াল হোসেনের ছেলে আব্বাস আলী (৪৫)।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)  অধিনায়ক লেঃ কর্ণেল মো. নাজমুল হাসান জানান, বাজিতপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার শাহাজান সিরাজের নেতৃত্বে একদল বিজিবি নিয়মিত টহলের অংশ হিসেবে সীমান্তে নিয়োজিত ছিলেন।

এসময় বাজিতপুর সীমান্তের ১১৭/৬এস নাম্বার পিলারের কাছে ওই দুইজনের গতিবিধি সন্দেহজনক হলে তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকলে তারা দৌড় দিয়ে পালানোর চেষ্টা করে। পরে বিজিবির সদস্যরা তাদেরকে আটক করেন। এসময় তাদের নিকট থাকা ঘাসের বস্তার ভিতর থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, এ বিষয়ে মেহেরপুর সদর থানায় মামলা করার প্রস্তুতি ও স্বর্ণের বারগুলো মেহেরপুর ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

জনপ্রিয়

দৈনন্দিন খাদ্যে মাইক্রোপ্লাস্টিকের আগ্রাসন: দুধ, চিনি ও ভোজ্যতেলে মিলছে প্রাণঘাতী ঝুঁকি

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

স্বর্ণের বারসহ ভারতীয় নাগরিক গ্রেফতার

আপডেট : ১১:৫৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫