Hi

১১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রিজে ধাক্কা খেয়েছে বিমান

এফএনএস নিজউ, হোম, জেলার সংবাদ, বাংলাদেশ, বিশেষ সংবাদ, অর্থনীতি, বিনোদন, খেলা, বিশ্ব, লাইফস্টাইল, প্রযুক্তি, সংগঠন, ধর্ম, সাহিত্য, মুক্তমত, সম্পাদকীয়, আর্কাইভ,

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজে ধাক্কা খেয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লন্ডনগামী একটি উড়োজাহাজ।বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টা ৩৫ মিনিটে সিলেট থেকে লন্ডনের উদ্দেশে উড্ডয়ন করার কথা থাকলেও দুর্ঘটনার পর ফ্লাইটটি বাতিল করা হয়। বিমানটিতে ২৬২ জন যাত্রী ছিলেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিজি-২০১ ফ্লাইটের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারটি যাত্রী বোর্ডিংয়ের সময় বোর্ডিং ব্রিজে ধাক্কা খায়। এতে উড়োজাহাজের একটি ইঞ্জিনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পরপরই উড্ডয়ন স্থগিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশলীরা বিমানের প্রযুক্তিগত অবস্থা পরীক্ষা শুরু করেন।

প্রকৌশল বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত ইঞ্জিন ও কাঠামোগত অংশ পরিদর্শন শেষে প্রয়োজনীয় মেরামতের কাজ সম্পন্ন করা হবে। পরীক্ষা শেষে বিমানটি উড্ডয়নের উপযোগী কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ উদ্দিন আহমদ বলেন, “বিমানটির ইঞ্জিন বোর্ডিং ব্রিজে ধাক্কা লাগার পর নিরাপত্তার স্বার্থে সঙ্গে সঙ্গে উড্ডয়ন স্থগিতের পর যাত্রীদের নিরাপত্তা বিবেচনায় বিকল্প ফ্লাইটে পাঠানো হচ্ছে কিছুক্ষনের মধ্যে (দুপুর আড়াইটায়) বিমানটি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবে।

জনপ্রিয়

গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বহাল রেখে নতুন আইনের খসড়া প্রকাশ, তদন্তের দায়িত্বে পুলিশ

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

ব্রিজে ধাক্কা খেয়েছে বিমান

আপডেট : ১০:৫১:২৪ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫