Hi

১১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লুট হওয়া অস্ত্রের খোঁজ দিলে মিলবে পুরস্কার

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর হারানো বা লুট হওয়া অস্ত্রের সন্ধান দিতে পারলে পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের যে হাতিয়ারগুলো হারিয়ে গেছে, এগুলো উদ্ধারের জন্য একটা সার্কুলার দিচ্ছি। একটি পুরস্কারও ঘোষণা করছি। যে তথ্য দেবে তাকে আমরা কত টাকা দিতে পারি, সে বিষয়টি নিজেদের ভেতর একটা কমিটি করে দু-চার দিনের মধ্যে হয়তো মিডিয়ায় ঘোষণা দিয়ে দেব। কেউ যদি খবর দিতে পারে সে পুরস্কার পাবে।

লুট হওয়া আগ্নেয়াস্ত্র-গোলাবারুদ উদ্ধারে গত বছরের ৪ সেপ্টেম্বর যৌথ অভিযান শুরু হয়। অভিযানে লুট হওয়া অনেক অস্ত্র উদ্ধার করা হয়। তবে এখনও ৭০০টিরও বেশি পুলিশের অস্ত্রের এখনো খোঁজ মেলেনি বলে জানিয়েছেন উপদেষ্টা।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সরকার পতনের পর বিভিন্ন থানা-ফাঁড়িসহ পুলিশের নানান স্থাপনা থেকে ৫ হাজার ৭৫০টি আগ্নেয়াস্ত্র লুট হয়। গোলাবারুদ লুট হয় ৬ লাখ ৫১ হাজার ৬০৯টি।

জনপ্রিয়

আর অভিনয় করব না বিষয়টি তেমন নয়

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

লুট হওয়া অস্ত্রের খোঁজ দিলে মিলবে পুরস্কার

আপডেট : ০৪:৩৪:৫০ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫