Hi

০৩:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পানছড়িতে জাতীয় সমাজ সেবা দিবসের র‍্যালি

খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলায় জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার ৩/০১/২০২৬ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা দীপায়ন চাকমা। এতে পানছড়ি প্রতিবন্ধী কল্যাণ সমিতির সভাপতি হাসানুজ্জামানসহ সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ গ্রহণ করে। আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজ সেবামূলক কার্যক্রমের মাধ্যমে দরিদ্র, অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে সরকারী-বেসরকারী উদ্যোগকে আরও গতিশীল করতে হবে।
অনুষ্ঠানে ২১ জন প্রতিবন্ধীকে বিভিন্ন ক্যাটাগরিতে ঋণ প্রদান করা হয়। পাশাপাশি ১৫৮ জন প্রতিবন্ধীর মাঝে প্রতিবন্ধী পরিচয়পত্র বিতরণ করা হয়। র‍্যালি ও আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীরা সমাজ সেবা কার্যক্রমকে আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন।
জনপ্রিয়
© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ খন্দকার আইটি

পানছড়িতে জাতীয় সমাজ সেবা দিবসের র‍্যালি

আপডেট : ১০:২৫:০৭ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬