Hi

০৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের প্রথম ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের প্রথম ইউনিটের কার্যক্রম জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টায় প্রথমবারের মতো ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে সঞ্চালন শুরু হয়। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে এই মাইলফলক স্পর্শ করা হলো, যা দেশের বিদ্যুৎ উৎপাদনে নতুন সক্ষমতা যোগ করল।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রাথমিক এই পরীক্ষামূলক পর্যায়ে উৎপাদিত বিদ্যুৎ ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ সময় বিদ্যুৎকেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং গ্রিড ব্যবস্থার সামগ্রিক স্থিতিশীলতা ও কার্যকারিতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। পরীক্ষা শেষে কেন্দ্রটিকে সাময়িকভাবে গ্রিড থেকে বিচ্ছিন্ন রাখা হবে। এরপর প্রায় ২৮ ঘণ্টা বিরতি দিয়ে পুনরায় ৪ থেকে ৬ ঘণ্টার জন্য বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে, যেন কারিগরি সব দিক নিখুঁতভাবে যাচাই করা যায়।

প্রক্রিয়াটির প্রতিটি ধাপে টারবাইন ও জেনারেটরের সক্ষমতা এবং গ্রিডের সাথে সমন্বয়ের কার্যকারিতা দেখা হবে। কারিগরি সব পরীক্ষার ফলাফল সন্তোষজনক হলে পরবর্তী ধাপের জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বিএইআরএ) অনুমোদনের প্রয়োজন হবে। এই অনুমোদন পাওয়ার পরই পুনরায় পরীক্ষামূলক সরবরাহ শুরু হবে। চুক্তির শর্ত অনুযায়ী, ১০ মাসব্যাপী পরীক্ষামূলক পরিচালনা শেষে বাণিজ্যিক উৎপাদন শুরু হবে। রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি অনুযায়ী, ১০ মাসের পরীক্ষামূলক পরিচালনা সম্পন্ন হওয়ার পর প্রথম ইউনিট থেকে পূর্ণ ক্ষমতায় বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।

বাণিজ্যিক পর্যায়ে পৌঁছালে প্রথম ইউনিটটি রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের কাছে হস্তান্তর করা হবে। পরবর্তী ধাপে এনপিসিবিএল (নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড) সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে কেন্দ্রটির পূর্ণাঙ্গ পরিচালন ও রক্ষণাবেক্ষণ দায়িত্ব গ্রহণ করবে। উল্লেখ্য, রূপপুর প্রকল্পের দুটি ইউনিটের প্রতিটির উৎপাদন ক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট, যা দেশের জ্বালানি নিরাপত্তা ও ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সব মিলিয়ে কেন্দ্রটির উৎপাদন ক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট।

দাউদকান্দিতে হত্যাচেষ্টা মামলায় কারাগারে বিএনপির দুই নেতা

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের প্রথম ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

আপডেট : ০৪:১৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬