Hi

০৭:১৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পরীক্ষায় ভালো ফলাফলে ১৫ বছর বয়সী ছেলেকে কোটি টাকার গাড়ি উপহার

পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার গলসি এলাকার পরাজ গ্রামে এক ব্যতিক্রমী ঘটনার সাক্ষী হলেন স্থানীয়রা। পরীক্ষায় ভালো ফলাফল করায় ১৫ বছর বয়সী ছেলে মোহাম্মদ তালহাকে প্রায় ১ কোটি ৬২ লাখ রুপি মূল্যের বিএমডব্লিউ এম৪ কম্পিটিশন গাড়ি উপহার দিয়েছেন তার বাবা ব্যবসায়ী শামসুদ্দিন মিদিয়া। নবম শ্রেণির শিক্ষার্থী তালহা অনেক আগে থেকেই বিএমডব্লিউর এই মডেলটি পাওয়ার স্বপ্ন দেখছিল। বাবার দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী, অর্ধবার্ষিক পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করায় এই বিলাসবহুল উপহারটি পেল সে। ছেলের ইচ্ছা পূরণে বাবা মুম্বাইয়ে গিয়ে আন্ধেরির একটি শোরুম থেকে গাড়িটি কিনে আনেন। পরীক্ষার ফল প্রকাশের পর কথা রাখতেই মুম্বাইয়ে যান তিনি।

গাড়িটি মুম্বাই থেকে বিশেষ আবদ্ধ কনটেইনারে করে গত ৬ নভেম্বর শুক্রবার গ্রামে পৌঁছালে স্থানীয়রা তা দেখার জন্য ভিড় করেন। কিশোর ছেলেকে এত দামি উপহার দেয়ার বিষয়টি নিয়ে নেটপাড়ায় ব্যাপক আলোচনা চলছে। অনেকে এই উদ্যোগকে সন্তানের পরিশ্রমের স্বীকৃতি হিসেবে ইতিবাচকভাবে দেখলেও, অনেকের মনে প্রশ্ন জেগেছে—কিশোর বয়সে এমন বিলাসবহুল গাড়ি পাওয়া কতটা যুক্তিযুক্ত। গত ৬ নভেম্বর শুক্রবার গাড়িটি গ্রামে পৌঁছালে সেটি দেখতে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। ছেলেকে এমন দামি উপহার দেয়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার জন্ম দিয়েছে।

বিএমডব্লিউ এম৪ কম্পিটিশন গাড়িটি জার্মানির এই নির্মাতা প্রতিষ্ঠানের অন্যতম শক্তিশালী স্পোর্টস কুপ হিসেবে পরিচিত। এতে ৩.০ লিটারের টুইন-টার্বোচার্জড ইনলাইন ছয় সিলিন্ডারের পেট্রোল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। শক্তিশালী এই গাড়িটি ৫৩০ বিএইচপি ক্ষমতা এবং ৬৫০ নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে সক্ষম। আট গতির স্বয়ংক্রিয় গিয়ারবক্স ও অল-হুইল ড্রাইভ সমৃদ্ধ এই গাড়িটি মাত্র ৩.৫ সেকেন্ডে শূন্য থেকে ঘণ্টায় ১০০ কিলোমিটার গতি তুলতে পারে। নিরাপত্তার খাতিরে এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৫০ কিলোমিটারে সীমাবদ্ধ রাখা হয়েছে। বাহ্যিক নকশায় হলুদ আইকনযুক্ত হেডলাইট, কার্বন ফাইবারের বনেট, কিডনি গ্রিল এবং পেছনে ডিফিউজারের মতো আকর্ষণীয় ফিচার রয়েছে। এছাড়া গাড়ির ভেতর বিশেষ এম কার্বন বাকেট সিট এবং এম সিরিজের নানা বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে।

টেকসই প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান: স্বরাষ্ট্রমন্ত্রী

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

পরীক্ষায় ভালো ফলাফলে ১৫ বছর বয়সী ছেলেকে কোটি টাকার গাড়ি উপহার

আপডেট : ০৬:৪৫:১৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬