Hi

০৯:০৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা অবনতির দাবি ঠিক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৮:০২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ১৮ জন দেখেছে

দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি শতভাগ নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি মন্তব্য করেন, রাতের আঁধারে এক-দুটি বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণ ঘটানো কিংবা ফাঁকা জায়গায় প্রতীকী অরাজকতা সৃষ্টি করাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তোলা যৌক্তিক নয়। শিল্পবান্ধব ও নিরাপদ বিনিয়োগের পরিবেশ ধরে রাখতে সরকার যেকোনো পদক্ষেপ নিতে অঙ্গীকারবদ্ধ।

মঙ্গলবার (১০ নভেম্বর) সংসদে পয়েন্ট অব অর্ডারে বিরোধীদলীয় নেতার তোলা প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। ওই বৈঠকের সভাপতিত্ব করছিলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। স্বরাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন, দেশের অভ্যন্তরে অবস্থানরত পতিত ফ্যাসিবাদী শক্তির কিছু সদস্য এবং সীমান্তের ওপার থেকে আসা প্ররোচনার যৌথ ষোড়যন্ত্রে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত দক্ষতা ও ধৈর্যের সঙ্গে এসব অপচেষ্টা ও নীলনকশা ব্যর্থ করে দিয়েছে।

পোশাকখাতের পরিস্থিতি প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ জানান, দেশের প্রধান রপ্তানি শিল্পকে লক্ষ্য করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হয়েছিল। তা সত্ত্বেও গাজীপুর, সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, নারায়ণগঞ্জ এবং ময়মনসিংহের মতো শিল্পাঞ্চলগুলোতে শিল্প পুলিশ, বিজিবি ও সাধারণ পুলিশ সমন্বিতভাবে দায়িত্ব পালন করে সার্বিক স্থিতিশীলতা ফিরিয়ে এনেছে। উৎপাদন ও রপ্তানি সচল রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ ধৈর্য পরিচয় দিয়েছে এবং মালিক-শ্রমিক পক্ষগুলোর সঙ্গে নিরবচ্ছিন্ন আলোচনা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে। শ্রমিক সংগঠন এবং মালিকপক্ষের সঙ্গে ধারাবাহিক আলোচনার মাধ্যমে এসব এলাকায় স্থিতিশীলতা ফিরিয়ে আনা হয়েছে বলেও জানান তিনি।

আইনশৃঙ্খলা সংক্রান্ত সাম্প্রতিক একটি সংবাদ প্রতিবেদনকে উদ্দেশ্যপ্রণোদিত অভিহিত করে মন্ত্রী বলেন, পুলিশের ওয়েবসাইটের তথ্য গভীরভাবে পর্যালোচনা করলে দেখা যাবে, বিগত বছরের একই সময়ের তুলনায় অপরাধের হার অনেক কমেছে। কিন্তু একটি পক্ষ নিরপেক্ষ ও আপেক্ষিক তুলনা না করে আংশিক তথ্য উপস্থাপন করে মানুষের মনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা করছে।

সহিংসতার বিরুদ্ধে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টিতে রাতে ককটেল বিস্ফোরণের ঘটনায় ইতোমধ্যে দুজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। দেশজুড়ে ককটেল নিক্ষেপ বা যেকোনো ধরনের অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হলে কাউকেই ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে দেশের ভেতর ও সীমান্তের ওপার থেকে চলা ষোড়যন্ত্রের পর্যাপ্ত তথ্যপ্রমাণ সরকারের হাতে রয়েছে এবং সুযোগ্য সময়ে তা জনগণের সামনে উন্মোচন করা হবে।

টেকসই প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান: স্বরাষ্ট্রমন্ত্রী

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা অবনতির দাবি ঠিক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৮:০২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬