Hi

০৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে হাম উপসর্গে আরও ছয়জনের মৃত্যু

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০২:১৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ১৮ জন দেখেছে

দেশে করোনাভাইরাসসহ বিভিন্ন সংক্রামক ব্যাধির পাশাপাশি হামের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের গত বুধবারের তথ্য অনুযায়ী, ৩ নভেম্বর সকাল ৮টা থেকে ৪ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও ছয়জন মারা গেছেন। একই সময়ে নতুন করে ১ হাজার ৩২৫ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

চলতি বছরের ১৫ মার্চ থেকে ৪ নভেম্বর পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ১৪৮ জনে। এর মধ্যে ল্যাবরেটরিতে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৪ হাজার ১৫০ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৭ জন নিশ্চিত রোগী শনাক্ত হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ১৬৪ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ১০৫ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিলেন। বিভাগভিত্তিক তথ্যে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৬ জনের মধ্যে ঢাকা বিভাগে ৪ জন, সিলেট বিভাগে ১ জন এবং খুলনা বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে ঢাকা বিভাগ এখনো শীর্ষে রয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত ছয়জনের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ চারজন, সিলেট ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন। এর মধ্যে শুধু ঢাকা জেলাতেই মারা গেছেন চারজন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫২০ জন, চট্টগ্রামে ২৩১ জন, বরিশালে ১৫৮ জন, সিলেটে ১৪৪ জন, খুলনায় ৯৭ জন, ময়মনসিংহে ৯১ জন এবং রাজশাহী ও রংপুর বিভাগে ৪২ জন করে নতুন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন।

হাসপাতালে ভর্তির চিত্র পর্যালোচনা করলে দেখা যায়, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ২ লাখ ৮ হাজার ৬৩৪ জন সন্দেহজনক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ১ লাখ ৯৯ হাজার ৮৯৪ জন বাড়ি ফিরেছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২০৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং একই সময়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১৪২ জন রোগী।

শর্টকাটে অর্থ উপার্জনে ভালো আইনজীবী হওয়া সম্ভব নয়: আইনমন্ত্রী

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

দেশে হাম উপসর্গে আরও ছয়জনের মৃত্যু

আপডেট : ০২:১৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬