Hi

১১:৪৫ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় ১১ দলের লংমার্চে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে খুলনায় ১১ দলীয় জোটের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ কর্মসূচিতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এদিন বিকেল সাড়ে ৩টার দিকে খুলনা শহর থেকে ফুলতলা উপজেলার দিকে যাচ্ছিল জোটের গাড়িবহরটি। বহরটি ফুলবাড়ীগেট এলাকার শহীদ মিনারের সামনে পৌঁছানোর আগেই সেখানে বিস্ফোরণ ঘটে। স্থানীয়দের তথ্য অনুযায়ী, বিস্ফোরিত ককটেলটি সরাসরি গাড়িবহর লক্ষ্য করে ছোড়া হয়নি, বরং পাশের ফাঁকা রাস্তায় এটি বিস্ফোরিত হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ফুলতলা বাজারে পথসভা শেষ করে গাড়িবহরটি যশোরের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। পথিমধ্যে শহীদ মিনারের পেছনের সড়কে বিস্ফোরণের বিকট শব্দে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় বিস্ফোরণস্থলের কাছে আরেকটি অবিস্ফোরিত ককটেল পড়ে থাকতে দেখা যায়। ঘটনার পর এলাকায় সাধারণ মানুষের মধ্যে তাড়াহুড়ো ও দৌড়াদৌড়ি শুরু হয়। পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করে খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার জানান, পুলিশ ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এই নাশকতার সাথে জড়িতদের শনাক্ত করতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনার প্রেক্ষিতে থানায় কোনো পক্ষ থেকেই কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি।

জনপ্রিয়

কাতারের এমএইচএম স্কুলে এইচএসসিতে ৯২.৭৭ শতাংশ সাফল্য

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

খুলনায় ১১ দলের লংমার্চে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক

আপডেট : ১০:৩৮:৫০ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬