আপডেট :
০৭:৫৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
৮
জন দেখেছে
পাবনায় বিলে মাছ ধরার সময় বজ্রপাতে ছয়জনের মৃত্যু
পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় মাছ ধরার সময় বজ্রপাতে ছয়জন নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ঘটনার সময় কয়েকজন যুবক গোপীনাথপুর সেতুর কাছে বিলে বড়শি দিয়ে মাছ ধরছিলেন। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। হতাহত ব্যক্তিদের ২৫০ শয্যাবিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় মাছ ধরার সময় বজ্রপাতে ছয়জন নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ঘটনার সময় কয়েকজন যুবক গোপীনাথপুর সেতুর কাছে বিলে বড়শি দিয়ে মাছ ধরছিলেন। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। হতাহত ব্যক্তিদের ২৫০ শয্যাবিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।