Hi

১২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাহিদ ইসলামের নেতৃত্বে আগামীর সরকার গঠন হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৯:৪৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ২৬ জন দেখেছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী মন্তব্য করেছেন, আগামীর সরকার নাহিদ ইসলামের নেতৃত্বে গঠিত হবে। সমাবেশে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘নাহিদ ইসলামের নেতৃত্বে যেভাবে গণঅভ্যুত্থান হয়েছিল আমরা এখনো চুপ করে আছি। আমরা দেখতে পাচ্ছি এখন সন্ত্রাসীদেরকে রেওয়ার্ড দেওয়া হচ্ছে।’।

শুক্রবার (৩০ অক্টোবর) রাজধানীর শাহবাগে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের উদ্যোগে আয়োজিত এক গণবিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মতোই নাহিদ ইসলামের নেতৃত্বে দেশ নতুন পথে এগিয়ে যাবে এবং এনসিপি সরকারের দায়িত্ব নিতে প্রস্তুত রয়েছে।

সমাবেশে তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষার কথা তুলে ধরে তিনি বলেন, তরুণরা তাদের ভাগ্য পরিবর্তনের স্বপ্ন দেখেছিল। কিন্তু গত আট মাসে বিএনপি তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরি না করে উল্টো তাদের পেটে লাথি মেরেছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি বর্তমান সরকার তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করতে ব্যর্থ হয়, তবে এনসিপি ক্ষমতায় গিয়ে সেই দায়িত্ব গ্রহণ করবে। যারা আমাদের পেটে লাত্থি দিয়েছে, তাদেরকে বাংলাদেশ থেকে নতুন করে শিক্ষা দেবার আমাদের সামনে সময় এসেছে।’। তিনি আরও বলেন, ‘এখানে অধিকাংশ মানুষ হলো তরুণ। আপনাদের মনে মনে আছে বিএনপি বলেছিল এক কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবে। বরঞ্চ তারা গত ৮ মাসে এক কোটি তরুণের তারা পেটে লাথি মেরেছে। যেই ঢাকায় আমরা স্বপ্ন দেখেছিলাম সে ঢাকাতেই আমরা বসবাস করব। পৌরসভা মেম্বার হতে চান আপনাদের এই দলে ওয়েলকাম।

এনসিপির চার দফা দাবি

  • স্বরাষ্ট্র ও জ্বালানি মন্ত্রীর ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ।
  • একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে গণভোটের রায়ের ভিত্তিতে নতুন সংস্কার পরিষদ গঠন।
  • মানবাধিকার ও বাকস্বাধীনতা পরিপন্থী আইনসমূহ বাতিল।
  • সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনী বাতিল এবং জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা।

নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি এককভাবে অংশগ্রহণ করবে। নাসিরুদ্দিন বলেন, ‘আগামীতে স্থানীয় সরকার ইলেকশন আসছে।

ইতিমধ্যে বিভিন্ন সিটি কর্পোরেশনে মেয়র প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।

তিনি কাউন্সিলর, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন মেম্বার পদে ইচ্ছুক যোগ্য ব্যক্তিদের এনসিপিতে যোগ দেওয়ার আহ্বান জানান। তিনি দাবি করেন, এনসিপি চাঁদাবাজিমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দুর্নীতিমুক্ত একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম।

তিনি আরও বলেন, অতীতে ঢাকার উন্নয়নে নেওয়া বিভিন্ন পরিকল্পনায় যে দুর্নীতি ও সিন্ডিকেট ছিল, তা ভাঙতে বিএনপি ব্যর্থ হয়েছে। এনসিপি ক্ষমতায় এলে ঢাকাকে নতুন করে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। শহীদদের রক্তের প্রতি দায়বদ্ধ থেকে জুলাই সনদ বাস্তবায়নে এনসিপি দ্বিগুণ গতিতে কাজ করে যাবে বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরো বলেন, ‘অসংখ্য রক্তের উপরে দাঁড়িয়ে বাংলাদেশের সংস্কার বাস্তবায়নের আমরা প্রতিশ্রুতি নিয়েছিলাম, সেই প্রতিশ্রুতি থেকে আমরা একচুলো লড়বো না। কারণ তারা সিন্ডিকেট চাঁদাবাজি যে সন্ত্রাস রাজত্ব রয়েছে এটা ভাঙতে পারবে না। কারণ এই দলের সঙ্গে চাঁদাবাজির সম্পর্ক নাই, সন্ত্রাসের সম্পর্ক নাই, দুর্নীতির সম্পর্ক নাই, দখলদারিত্বের সম্পর্ক নাই, মাদকের সম্পর্ক নাই।’।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব মো. সারজিস আলম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অন্যান্য গুরুত্বপূর্ণ ঘটনা

  • জামায়াত: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে শনিবার বিক্ষোভের ডাক।
  • জামায়াত নেতৃত্ব: আম্মার দাবি, নেতৃত্ব আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত।
  • নিখোঁজ ইস্যু: তাহসিফের নিখোঁজ রাতের বর্ণনা দিলেন জুনিয়র বন্ধু।
  • কাস্টমস: পাকিস্তান থেকে আসা ১০ কনটেইনার আটক।
  • দুর্ঘটনা: বিয়ের ১৫ দিনের মাথায় প্রাণ হারালেন ইতালি প্রবাসী।
  • অর্থনীতি: বাইন্যান্সে ৬.৩ বিলিয়ন ডলারের সাইবার হামলার ঘটনা।
  • পারমাণবিক: রূপপুর কেন্দ্রে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু।
  • আন্তর্জাতিক: ইরানের শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নাকচ।
  • সৌদি আরব: মক্কা লক্ষ্য করে হুতিদের ড্রোন হামলা প্রতিহত।

গুরুত্বপূর্ণ তথ্য

  • ৬.৩ বিলিয়ন ডলারের সাইবার হামলার শিকার বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জ বাইন্যান্স।
জনপ্রিয়

উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা: প্রধানমন্ত্রী

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

নাহিদ ইসলামের নেতৃত্বে আগামীর সরকার গঠন হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

আপডেট : ০৯:৪৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬