Hi

০৬:২৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৮ পিস্তল নিয়ে হুমকিদাতার ভিডিও নিয়ে চাঞ্চল্য, রাউজানে সতর্ক পুলিশ

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে উত্তপ্ত চট্টগ্রামের রাউজান। ২১ সেকেন্ডের ওই ভিডিওতে আটটি পিস্তল প্রদর্শন করে ‘সময় থাকতে পালিয়ে যাওয়ার’ হুমকি দিতে দেখা গেছে হৃদয় ওরফে বুলেট হৃদয় নামের এক ব্যক্তিকে। ভিডিওতে নিজেকে ‘তুফান’ বলে দাবি করে চাঁদাবাজি বন্ধের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। পুলিশ বলছে, অস্ত্রগুলো থানা থেকে লুট হওয়া কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ‘সময় থাকতে পালিয়ে যাও, আমি তুফান’—৮ পিস্তল সামনে নিয়ে এভাবে হুমকি দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। পুলিশ সূত্র জানায়, অস্ত্রগুলো থানা লুটের অস্ত্র হতে পারে। ভিডিওতে বলতে শোনা যায়, ‘খেলা দেখছো কোথায়।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম জানিয়েছেন, আলোচিত ভিডিওটি বুলেট হৃদয়ের। এটি সাম্প্রতিক কি না তা যাচাই করা হচ্ছে, তবে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। ফজল হক বাহিনীর মো. মামুনের সহযোগী হিসেবে পরিচিত হৃদয়ের বিরুদ্ধে অতীতে চাঁদাবাজি, ছিনতাই ও অস্ত্র দেখিয়ে জিম্মি করার বহু অভিযোগ রয়েছে। তবে এটি কবে ছেড়েছে, আমরা তা যাচাই করছি।

রাউজান এলাকায় গত ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে পরিস্থিতি ক্রমেই অস্থির হয়ে উঠেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, এই সময়ের মধ্যে এলাকায় অন্তত ২৭টি প্রাণহানির ঘটনা ঘটেছে, যার মধ্যে ২০টিই রাজনৈতিক বিরোধের জেরে। এছাড়া শতাধিক সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় অন্তত সাড়ে তিন শতাধিক মানুষ আহত হয়েছেন। এর মধ্যে ২০টি হত্যাকাণ্ড রাজনৈতিক বিরোধের জের ধরে ঘটেছে।

নিরাপত্তা সংশ্লিষ্টরা জানিয়েছেন, অপরাধীদের বিভিন্ন দলে এখন প্রশিক্ষিত শুটাররা যুক্ত হয়েছে, যা পুলিশের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এর আগে সরোয়ার নামের এক ব্যক্তিও হত্যার হুমকি পাওয়ার কথা জানিয়েছিলেন। এলাকায় ক্রমবর্ধমান অস্থিরতা এবং অস্ত্রধারী অপরাধীদের এমন প্রকাশ্য কর্মকাণ্ডে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

৮ পিস্তল নিয়ে হুমকিদাতার ভিডিও নিয়ে চাঞ্চল্য, রাউজানে সতর্ক পুলিশ

আপডেট : ০৬:১৫:১৫ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬