বাংলাদেশে ২০২৪ সালের আগস্ট মাসে সরকার পরিবর্তনের পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়টি নতুন করে সামনে এসেছে। বিশেষ করে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার আইনি পরামর্শকদের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের তথ্যের বিষয়ে আবেদনের পর ‘বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তি’ এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বাংলাদেশ সরকার বারবার এই চুক্তির আওতায় তাকে ফেরত আনার কথা বললেও ভারত সরকার এখন পর্যন্ত বিষয়টি আইন ও বিচারিক প্রক্রিয়ার ওপর ছেড়ে দেওয়ার অবস্থানে অটল রয়েছে। আইন অনুযায়ীই সেই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। শেখ হাসিনার দেশে ফেরা ইস্যুতে বাংলাদেশ সরকারের দিক থেকে ‘শুধুমাত্র প্রত্যর্পণ’ এর কথা বলায় অনেকের মধ্যেই কৌতূহল তৈরি হয়েছে যে বাংলাদেশ ভারত প্রত্যর্পণ চুক্তিতে আসলে কী আছে। বাংলাদেশে ২০২৪ সালের অগাস্টে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বিষয়ে তথ্য চেয়ে তার আইনি পরামর্শকদের আবেদনের পর ব্যাপকভাবে আলোচনায় এসেছে ‘বাংলাদেশ-ভারত প্র।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল মঙ্গলবার আবারও স্পষ্ট করেছেন যে, কোনো ব্যক্তিকে প্রত্যর্পণের বিষয়টি পুরোপুরি আইন ও বিচারের সঙ্গে সম্পৃক্ত।
তার ভাষ্যমতে, এটি একটি রাষ্ট্রীয় ও বিচারিক প্রক্রিয়া, যেখানে সংশ্লিষ্ট দেশের আদালত ও কেন্দ্রীয় কর্তৃপক্ষ অপরাধের ধরন, গ্রেফতারি পরোয়ানা ও পর্যাপ্ত সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করে।
ইন্টারপোলের রেড নোটিশ বা গ্রেফতারি পরোয়ানা থাকলেই স্বয়ংক্রিয়ভাবে কাউকে ফেরত পাওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মঙ্গলবার জাতীয় সংসদে দুবাইয়ে আটক হয়ে পরে জামিন পাওয়া সাবেক আইজিপি বেনজির আহমেদের বিষয়ে একটি বিবৃতি দিয়েছেন।
ভারত ও বাংলাদেশের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল ২০১৩ সালের জানুয়ারি মাসে।
পলাতক অপরাধীদের ফিরিয়ে আনার লক্ষ্যে ১৯৭৪ সালের ‘বন্দি প্রত্যর্পণ আইন’ অনুযায়ী এই চুক্তি করা হয়েছিল।
এই চুক্তির আওতায় এর আগে অনুপ চেটিয়াকে বাংলাদেশ এবং নারায়ণগঞ্জ সাত খুনের মামলার আসামি নুর হোসেনকে ভারত হস্তান্তর করেছিল। এর মধ্যে একটি দেশ ভারত এবং অপর দেশটি থাইল্যান্ড।
পরবর্তীতে ২০১৬ সালে চুক্তির একটি ধারা সংশোধন করা হয়, যার ফলে কোনো অভিযুক্তের হস্তান্তরের অনুরোধের জন্য বিশদ সাক্ষ্যপ্রমাণের পরিবর্তে সংশ্লিষ্ট আদালতের গ্রেফতারি পরোয়ানা পেশ করাই যথেষ্ট বলে বিবেচিত হয়।
চুক্তির দুই নম্বর অনুচ্ছেদে প্রত্যর্পণযোগ্য অপরাধের তালিকা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়, উভয় দেশের আইনে কমপক্ষে এক বছর মেয়াদে কারাদণ্ডযোগ্য অপরাধই কেবল প্রত্যর্পণযোগ্য হিসেবে গণ্য হবে। এমনকি কর বা রাজস্ব সংক্রান্ত কিংবা আর্থিক অপরাধের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য। চুক্তির তৃতীয় অনুচ্ছেদ অনুযায়ী, কোনো অপরাধ আংশিক বা সম্পূর্ণভাবে অন্য দেশের ভূখণ্ডে ঘটলেও যদি তা অনুরোধকারী দেশের আইনে অপরাধ হিসেবে গণ্য হয়, তবে প্রত্যর্পণের সুযোগ থাকে। এতে বলা হয়েছে, প্রত্যর্পণযোগ্য অপরাধ বলতে এমন কোনো আচরণ বা কার্যকলাপকে বোঝাবে, যা উভয় চুক্তিবদ্ধ রাষ্ট্রের আইন অনুযায়ী কমপক্ষে এক বছর মেয়াদের কারাদণ্ডে দণ্ডনীয়। তৃতীয়ত, কোনো অপরাধ উভয় চুক্তিবদ্ধ রাষ্ট্রের আইন অনুযায়ী শাস্তিযোগ্য কি না, তা নির্ধারণের ক্ষেত্রে এই বিষয়টি বিবেচ্য হবে না যে, উভয় রাষ্ট্রের আইন অপরাধটি সংঘটনকারী কাজ বা কাজ থেকে বিরত থাকাকে একই শ্রেণির অপরাধ হিসেবে চিহ্নিত করেছে কি না কিংবা অপরাধটির। কিংবা যে অপরাধে তাকে অভিযুক্ত করা হয়েছে অথবা যে অপরাধে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন, সেই অপরাধের তুচ্ছ বা লঘু প্রকৃতি বা কথিত অপরাধ সংঘটনের পর অথবা বেআইনিভাবে পলাতক হওয়ার পর, ক্ষেত্রমত, দীর্ঘ সময় অতিবাহিত হওয়া এবং তার। এর মধ্যে আছে – উভয় চুক্তিবদ্ধ রাষ্ট্র যে বহুপাক্ষিক আন্তর্জাতিক চুক্তির পক্ষভুক্ত, সেসব চুক্তির অধীন বাধ্যবাধকতা অনুযায়ী যেসব কাজ বা কাজ থেকে বিরত থাকা ফৌজদারি অপরাধ হিসেবে শাস্তিযোগ্য, হত্যা, অনিচ্ছাকৃতভাবে হত্যা বা অপরাধমূলক নরহত্যাসহ কয়েকটি বিষয়। এ অনুচ্ছেদ অনুযায়ী, একজন ব্যক্তিকে যেসব কারণে প্রত্যর্পণ করা যাবে না তার মধ্যে আছে- সংশ্লিষ্ট ব্যক্তি যদি অনুরোধপ্রাপ্ত রাষ্ট্রকে সন্তুষ্ট করতে পারেন যে, সার্বিক পরিস্থিতি বিবেচনায় তাকে প্রত্যর্পণ করা অন্যায় বা নিপীড়নমূলক হবে।
শেখ হাসিনার সমর্থকরা এবং আইন বিশেষজ্ঞদের একটি অংশ চুক্তির ৬ নম্বর ধারাটিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন। ওই ধারায় ‘রাজনৈতিক অপরাধের ব্যতিক্রম’ শিরোনামে বলা হয়েছে, কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ যদি রাজনৈতিক প্রকৃতির হয়, তবে প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যান করার সুযোগ রয়েছে। যদিও এই ধারাতেই উল্লেখ আছে যে, গুরুতর অপরাধ যেমন হত্যা, অনিচ্ছাকৃত নরহত্যা বা বিস্ফোরক ব্যবহারের মতো কর্মকাণ্ডগুলো রাজনৈতিক অপরাধ হিসেবে বিবেচিত হবে না এবং সেক্ষেত্রে প্রত্যর্পণ প্রত্যাখ্যান করা কঠিন হতে পারে। এই তালিকায় আরও রয়েছে- এমন বিস্ফোরণ ঘটানো, যা মানুষের জীবন বিপন্ন করতে পারে অথবা সম্পত্তির গুরুতর ক্ষতিসাধন করতে পারে, কোনো ব্যক্তির নিজের দ্বারা অথবা অন্য কোনো ব্যক্তির মাধ্যমে মানুষের জীবন বিপন্ন করা কিংবা সম্পত্তির গুরুতর ক্ষতিসাধনের উদ্দেশ্যে বিস্ফোরক। এছাড়া জনসাধারণের উপযোগী সেবায় ব্যবহৃত হোক বা অন্য কোনো কাজে ব্যবহৃত হোক, এমন সম্পত্তির ক্ষতিসাধন করা—যার উদ্দেশ্য মানুষের জীবন বিপন্ন করা অথবা অন্য কোনো ব্যক্তির জীবন বিপন্ন হতে পারে জেনেও বেপরোয়াভাবে এমন কাজ করা, অপহরণ, বলপূর্বক তুলে নিয়ে যাওয়া।
ভারতের ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির অধ্যাপক শ্রীরাধা দত্তের মতে, বাংলাদেশ প্রত্যর্পণের দাবি জানালেও বিষয়টি শেষ পর্যন্ত চুক্তির আইনি শর্তাবলির ওপরই নির্ভর করছে। শেখ হাসিনা নিজেই দেশে ফেরার ইচ্ছা ব্যক্ত করেছেন, তবে ভারত সরকার এ নিয়ে যে আইনি প্রক্রিয়ার কথা বলছে, তা চুক্তির সীমাবদ্ধতাগুলোকেই নির্দেশ করে। চুক্তির ৮ অনুচ্ছেদে প্রত্যর্পণ প্রত্যাখ্যানের অন্যান্য ভিত্তিসমূহ স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, যা কোনো অনুরোধের বৈধতা যাচাইয়ের ক্ষেত্রে মানদণ্ড হিসেবে কাজ করে।
উল্লেখ্য, গত বছর নভেম্বর মাসে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় হওয়ার পর বর্তমান সরকার এবং বিএনপি—উভয় পক্ষই এই চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার ওপর জোর দিচ্ছে। তবে আন্তর্জাতিক সম্পর্কের পর্যবেক্ষকরা মনে করছেন, একটি দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি এবং প্রত্যর্পণ চুক্তির আইনি মারপ্যাঁচ—এই দুইয়ের সমন্বয়েই শেষ পর্যন্ত বিষয়টি নির্ধারিত হবে।
রিপোর্টার নাম: 























