Hi

০৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদ সদস্য পদ ছাড়ার সিদ্ধান্ত নিলেন ড. ওসমান ফারুক

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৫:৩১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ১৩ জন দেখেছে

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বিএনপির সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক তার পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘদিন ধরেই তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং শারীরিক অসুস্থতার মধ্যে রয়েছেন।

সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র জানিয়েছে, নিজের অসুস্থতার পাশাপাশি স্ত্রীর অসুস্থতা এবং পারিবারিক পরিস্থিতির কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) তিনি দলের কয়েকজন নেতাকে বিষয়টি অবহিত করেছেন। তার স্ত্রীও অসুস্থ বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

তবে এই পদত্যাগের বিষয়টি নিয়ে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এ বিষয়ে জানতে চাওয়া হলে দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন এবং এই মুহূর্তে কোনো মন্তব্য করতে পারবেন না।

সাঈদ খোকনকে পল্টন থানার মৃত্যুর ঘটনা মামলায় গ্রেপ্তার দেখাল পুলিশ

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

সংসদ সদস্য পদ ছাড়ার সিদ্ধান্ত নিলেন ড. ওসমান ফারুক

আপডেট : ০৫:৩১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬