Hi

১০:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে ফেরানো নিয়ে মন্ত্রীদের বক্তব্যে অসঙ্গতি, দাবি রুমিন ফারহানার

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৯:৪৫:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ১২ জন দেখেছে

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ইস্যু ও তার পাসপোর্টের বৈধতা নিয়ে সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের দেওয়া পরস্পরবিরোধী বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। রবিবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে ৭১ বিধিতে আনা একটি নোটিশের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এই অভিযোগ করেন। রুমিন ফারহানা মন্তব্য করেন, বাংলা সাহিত্যের সেই বিখ্যাত উক্তির মতো শেখ হাসিনা দেশে উপস্থিত না থেকেও বিভিন্ন মাধ্যমে নিজের উপস্থিতি জানান দিচ্ছেন, যার সর্বশেষ উদাহরণ গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনা। মৃত্যুদণ্ডে দণ্ডিত হলেও হাসিনা এখনো বাংলাদেশের নাগরিক।’’।

শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে সরকারি নীতিনির্ধারকদের বক্তব্যে সমন্বয়হীনতার কথা তুলে ধরে রুমিন ফারহানা বলেন, ৩ নভেম্বর প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছিলেন, হাসিনা দেশে ফিরুন বা ফিরিয়ে আনা হোক—সরকার তা চায়। তিনি হাসিনাকে পাসপোর্ট দেওয়ার পক্ষে এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের অভিমত দেন। অথচ তার ঠিক উল্টো অবস্থান নিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনো সন্ত্রাসীকে বাংলাদেশ পাসপোর্ট দেবে না এবং হাসিনাকে কোনো ট্রাভেল পাসও দেওয়া হবে না। এমনকি ৯ নভেম্বর প্রতিমন্ত্রী এটিকে হাস্যকর দাবি করে পুনরায় নাকচ করেন, যদিও এর আগেই তিনি বন্দিবিনিময় চুক্তির আওতায় হাসিনাকে ফেরানোর সম্ভাবনার কথা বলেছিলেন। মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে হাসিনা আপিলের কোনো সুযোগ পাবেন না।’’।

বিষয়টিতে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর বক্তব্যের অসংগতিও তুলে ধরেন এই সংসদ সদস্য। রুমিন ফারহানা উল্লেখ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী গত ৯ নভেম্বর জানিয়েছিলেন যে, পাসপোর্টের আবেদনের সত্যতা যাচাইয়ের কাজ চলছে এবং ভারতের কাছে চিঠির মাধ্যমে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে। অন্যদিকে আইনমন্ত্রী আসাদুজ্জামান ৮ ও ১৪ নভেম্বর দাবি করেছেন, হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সরকার শেষ করেছে এবং এখন বল ভারতের কোর্টে। তাছাড়া তিনি উল্লেখ করেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত হওয়ায় হাসিনার আপিল করার কোনো সুযোগ নেই। তিনি বলেন, ‘‘স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত আছেন, তিনি ৯ নভেম্বর বলেন, পাসপোর্ট ও এনআইডি আবেদনের সত্যতা আমি এখনও যাচাই করতে পারিনি। আবেদনের আইনগত ভিত্তি দেখে পররাষ্ট্র বা আইন মন্ত্রণালয়ের পদক্ষেপ রেখে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতকে চিঠি দিয়েছে বলেও স্বরাষ্ট্রমন্ত্রী জানান।’’।

সংসদে দেওয়া বক্তব্যে রুমিন ফারহানা দাবি করেন, সরকারি দলের নীতিনির্ধারকদের এমন পাল্টাপাল্টি অবস্থানের কারণে জনমনে বিভ্রান্তি তৈরি হচ্ছে। উপদেষ্টা যখন নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা বলেন, তখন প্রতিমন্ত্রী তা সরাসরি প্রত্যাখ্যান করেন। আবার স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন আবেদন যাচাই করা হয়নি, অথচ একই দিনে প্রতিমন্ত্রী বিষয়টিকে অবান্তর বলে উড়িয়ে দিচ্ছেন। এই অসংগতিগুলো সরকারের অবস্থানের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে বলেও তিনি মন্তব্য করেন।

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ: সোমবার ঘূর্ণিঝড়ের আশঙ্কায় সমুদ্রবন্দর সতর্ক

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

শেখ হাসিনাকে ফেরানো নিয়ে মন্ত্রীদের বক্তব্যে অসঙ্গতি, দাবি রুমিন ফারহানার

আপডেট : ০৯:৪৫:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬