Hi

০৯:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালালে কোটি টাকার স্বর্ণ ও স্মার্টফোন জব্দ করল কাস্টমস

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৯:০১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ১০ জন দেখেছে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে অভিনব কায়দায় ব্যাগেজের আড়ালে স্বর্ণ ও স্মার্টফোন চোরাচালানের ঘটনা বেড়েই চলেছে। এই প্রবণতা রোধে এবং শুল্ক ফাঁকি ঠেকাতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর নিয়মিত নজরদারি জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার বিমানবন্দরে পৃথক তিনটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ৪৭১ গ্রাম স্বর্ণের বার ও ৩৫টি স্মার্টফোনসহ মোট এক কোটি ১২ লাখ ৭৬ হাজার ৮৩৪ টাকার বিভিন্ন মালামাল। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কাস্টমস গোয়েন্দা বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

তদন্তকারী সংস্থাটি জানিয়েছে, ব্যাংকক থেকে আসা ইউএস-বাংলার বিএস-২১৮ ফ্লাইটের যাত্রী মো. আবুল হোসেনের ব্যাগেজ তল্লাশি করে ১৭১ গ্রাম ওজনের স্বর্ণের বার উদ্ধার করা হয়।

একই সঙ্গে তার কাছ থেকে কসমেটিকস, ওষুধ ও বিভিন্ন খাদ্যদ্রব্য আটক করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৩৫ লাখ ৭০ হাজার টাকা। এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৮৯ ফ্লাইটে আসা যাত্রী শাহ আলম আজিজের ব্যাগেজে পাওয়া যায় ৩০০ গ্রাম স্বর্ণের বার, ৩৬ কেজি সাবান, ৬ কেজি ৩৭৫ গ্রাম কসমেটিকস এবং স্যামসাং, অনার ও রিয়ালমি ব্র্যান্ডের ৩৫টি স্মার্টফোন। আইনি নিয়ম অনুযায়ী ১০০ গ্রাম স্বর্ণ ছাড় দিয়ে বাকি স্বর্ণ ও অতিরিক্ত পণ্য জব্দ করা হয়, যার মূল্য ৫৫ লাখ ৩০ হাজার টাকা। প্রযোজ্য কর পরিশোধ ও পাসপোর্টে এন্ট্রি সাপেক্ষে ১০০ গ্রাম স্বর্ণের বার ছাড় দিয়ে অতিরিক্ত পণ্য আটক করা হয়।

একই ফ্লাইটের আরেক যাত্রী উম্মা হানির ব্যাগেজে তল্লাশি চালিয়ে ২০০ গ্রাম স্বর্ণের বার এবং ৪০ কেজি ৪৮০ গ্রাম সাবান পাওয়া যায়। এখানেও ব্যাগেজ সুবিধার আওতায় ১০০ গ্রাম স্বর্ণ ছাড় দিয়ে বাকি মালামাল জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য ২১ লাখ ৭৭ হাজার টাকা। কাস্টমস গোয়েন্দা বিভাগের তথ্য অনুযায়ী, চোরাচালানকারীরা এখন ছোট ছোট চালানে পণ্য আনার কৌশল অবলম্বন করছে। যদিও প্রতিটি চালানের পরিমাণ কম মনে হচ্ছে, কিন্তু সম্মিলিতভাবে এসবের মাধ্যমে বড় ধরনের রাজস্ব ফাঁকির ঝুঁকি তৈরি হচ্ছে। এই চোরাচালান প্রতিরোধে কর্তৃপক্ষ তাদের তল্লাশি ও গোয়েন্দা কার্যক্রম আরও গতিশীল করেছে।

পোশাক শ্রমিকের মজুরি নিয়ে সোমবার প্রস্তাব দেবে মালিকপক্ষ

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

শাহজালালে কোটি টাকার স্বর্ণ ও স্মার্টফোন জব্দ করল কাস্টমস

আপডেট : ০৯:০১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬