Hi

০৩:৪২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের বিমান বিপর্যয়: শুধু পুরোনো প্রযুক্তিই কি দায়ী?

যুক্তরাষ্ট্রে গত শুক্রবার বিমান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় যে প্রযুক্তিগত জটিলতা দেখা দিয়েছে, তা নিয়ে বিশ্লেষণে ভিন্নমত উঠে এসেছে। সরকারিভাবে পুরোনো ও অতিরিক্ত চাপে থাকা প্রযুক্তি ব্যবস্থাকে দায়ী করা হলেও, বিমান নিরাপত্তা বিশেষজ্ঞ ডেভিড সুচি বলছেন ভিন্ন কথা। তার মতে, পরিস্থিতির প্রকৃত চ্যালেঞ্জ কেবল অবকাঠামো আধুনিকায়ন নয়, বরং বিভিন্ন সিস্টেমের পারস্পরিক সংযোগ এবং যোগাযোগের ধরণ।

যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি এই বিপর্যয়ের জন্য পুরোনো এয়ার ট্রাফিক কন্ট্রোল প্রযুক্তি ও রাউটারের ওপর বাড়তি চাপকে দায়ী করেছেন। তবে তিনি স্পষ্ট করেছেন যে, এই ঘটনার সঙ্গে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) নতুন কোনো এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ব্যবস্থার কোনো সম্পর্ক নেই। সমস্যাটি মূলত পুরনো সরঞ্জামের সীমাবদ্ধতা থেকেই তৈরি হয়েছে।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, কংগ্রেস গত বছর ১২.৫ বিলিয়ন ডলারের তহবিল বরাদ্দ করার পর এফএএ বড় পরিসরে প্রযুক্তি সংস্কারের উদ্যোগ নেয়। এই প্রকল্পের আওতায় হাজার হাজার তামার তারের পরিবর্তে ফাইবার অপটিক স্থাপন এবং রেডিও ব্যবস্থাকে আধুনিক করা হচ্ছে। ডেভিড সুচির সতর্কতা হলো, এই আধুনিকায়নের মাধ্যমে নতুন ধরনের সাইবার নিরাপত্তা ঝুঁকি বা দুর্বলতা তৈরি হওয়ার শঙ্কা থাকে। তিনি উল্লেখ করেন, পুরোনো তামার তারের ক্ষেত্রে হ্যাকিংয়ের ঝুঁকি ছিল না এবং সেগুলোতে পরিবর্তন আনা অসম্ভব ছিল, যা একটি স্থিতিশীল নিরাপত্তা নিশ্চিত করত।

বিশেষজ্ঞের দাবি, পুরো ব্যবস্থা ডিজিটাল বা আধুনিক করলেও তামার তার ব্যবহারের সময়ের দুর্বলতাগুলো অন্য রূপে নতুন ব্যবস্থায় ফিরে আসতে পারে। সুচির মতে, বিমান চলাচলের মৌলিক অবকাঠামো অত্যন্ত জটিল কারণ প্রতিটি সিস্টেম একে অপরের ওপর নির্ভরশীল। এই বিশাল ব্যবস্থার মধ্যে সমন্বয় সাধন করা এবং হ্যাকিংমুক্ত একটি আধুনিক পরিবেশ তৈরি করা বেশ চ্যালেঞ্জিং একটি কাজ, যার জন্য সুনির্দিষ্ট দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন।

দৌলতদিয়ায় বিশাল আকৃতির মাছ বিক্রি হলো সোয়া লাখ টাকায়

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

যুক্তরাষ্ট্রের বিমান বিপর্যয়: শুধু পুরোনো প্রযুক্তিই কি দায়ী?

আপডেট : ০৩:১৫:৫২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬