Hi

১০:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশের তালিকায় বাংলাদেশ

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ১০:৩১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ৯ জন দেখেছে

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা (ডিএফসি) থেকে ঋণ ও বিনিয়োগ সহায়তা পাওয়ার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। সোমবার (১৬ নভেম্বর) এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটি। এর ফলে এখন থেকে বাংলাদেশে বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্প ডিএফসির আর্থিক সহায়তার জন্য বিবেচিত হতে পারবে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো বাংলাদেশের বড় ধরনের অর্থনৈতিক উন্নয়ন চাহিদার বিপরীতে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করা।

ডিএফসির ভাষ্য অনুযায়ী, এই নতুন সুযোগের ফলে বাংলাদেশের জ্বালানি, প্রযুক্তি এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো খাতের বিনিয়োগ ঘাটতি দূর করা সহজ হবে। যেসব প্রকল্প ঝুঁকির কারণে এতদিন বেসরকারি বিনিয়োগকারীদের আগ্রহের কেন্দ্রে ছিল না, সেগুলোও বাস্তবায়নের পথ সুগম হতে পারে। ডিএফসি জানিয়েছে, অর্থায়নের পাশাপাশি ঝুঁকি নিরসনে বিভিন্ন সুবিধা দেওয়ার মাধ্যমে তারা স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানকে শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রয়োজনীয় সেবার পরিধি বাড়াতে কাজ করবে।

ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা বেন ব্ল্যাক জানিয়েছেন, বাংলাদেশে ডিএফসির অর্থায়নের এই সুযোগ দেশটির অর্থনৈতিক অংশীদারত্ব আরও গভীর করবে। তিনি বলেন, এর মাধ্যমে এমন সব বেসরকারি বিনিয়োগ কাজে লাগানো সম্ভব হবে যা প্রবৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে। গুরুত্বপূর্ণ অবকাঠামো শক্তিশালীকরণ এবং যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থ এগিয়ে নেওয়ার মাধ্যমে উভয় দেশের সম্ভাবনা উন্মোচিত হবে বলে মনে করেন তিনি। তাদের মতে, বাণিজ্যিকভাবে সম্ভাবনাময় এবং উন্নয়নমুখী প্রকল্পগুলো অর্থায়নের বাধা ও বিনিয়োগঝুঁকি কাটিয়ে উঠতে ডিএফসির সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে যুক্তরাষ্ট্র উন্মুক্ত অর্থনীতি ও পারস্পরিক বাণিজ্যের প্রসারে বিশ্বাসী। তিনি আরও বলেন, পারস্পরিক বাণিজ্য চুক্তি এ প্রক্রিয়ায় বাংলাদেশকে সহায়তার ক্ষেত্রে এক প্রকাশ্য অঙ্গীকার। এই লক্ষ্য অর্জনে ডিএফসির বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ইন্দো-প্যাসিফিক অঞ্চল বর্তমানে বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতির কেন্দ্রস্থল এবং এখানে বিপুল জনসংখ্যার বসবাস, যা যুক্তরাষ্ট্রের বিনিয়োগের জন্য কৌশলগতভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ডিএফসি জানিয়েছে, মুক্তবাজার অর্থনীতির নীতির ওপর ভিত্তি করে অর্থনৈতিক প্রবৃদ্ধি এগিয়ে নেওয়া এবং এ অঞ্চলে মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠানের উপস্থিতি জোরদার করতে তারা বেসরকারি পুঁজিকে কাজে লাগানোর ওপর গুরুত্ব দিচ্ছে।

মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশের তালিকায় বাংলাদেশ

আপডেট : ১০:৩১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬