Hi

১১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গোপসাগরে গভীর লঘুচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ১০:০১:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ১৫ জন দেখেছে

বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর লঘুচাপটি ক্রমান্বয়ে শক্তিশালী হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রোববার (১৫ নভেম্বর) রাতের মধ্যেই এটি নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হতে পারে ‘আকভান’। তবে এই সম্ভাব্য ঘূর্ণিঝড়ের সুনির্দিষ্ট গতিপথ এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

প্রাথমিক গাণিতিক বিশ্লেষণে দেখা গেছে, লঘুচাপটি বর্তমানে উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে। এর সম্ভাব্য গতিপথের মধ্যে ভারতের অন্ধ্র প্রদেশ, ওড়িশা ও পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলও রয়েছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী ১৮ নভেম্বর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের পর তাপমাত্রা কমে গিয়ে দেশের কিছু এলাকায় মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহের আশঙ্কাও তৈরি হয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার এক বিশেষ বার্তায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বঙ্গোপসাগরে অবস্থানরত জেলে ও ট্রলারগুলোকে গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া সংশ্লিষ্টরা।

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে সোমবার তৃতীয় সভায় বসছে বোর্ড

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

বঙ্গোপসাগরে গভীর লঘুচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা

আপডেট : ১০:০১:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬