Hi

০৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নিষেধাজ্ঞা এড়িয়ে এনভিডিয়ার চিপ কিনছে চীনের সামরিক বিশ্ববিদ্যালয়

যুক্তরাষ্ট্রের কঠোর বাণিজ্য নিষেধাজ্ঞা সত্ত্বেও চীনের সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এনভিডিয়ার অত্যন্ত শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ ব্যবহারের সুযোগ পাচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের তদন্তে বেরিয়ে এসেছে যে, চীনের নর্থওয়েস্টার্ন পলিটেকনিক্যাল ইউনিভার্সিটি সম্প্রতি এনভিডিয়ার দুটি ‘এইচ২০০’ চিপ সংগ্রহ করেছে। এই কেনাকাটার জন্য বিশ্ববিদ্যালয়টি ৮ লাখ ৭৪ হাজার ৭০০ ইউয়ান বা প্রায় ১ লাখ ২৩ হাজার মার্কিন ডলার ব্যয় করেছে। গত ২১ অক্টোবর বিশ্ববিদ্যালয়টির নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত নথিতে এই লেনদেনের তথ্য উঠে এসেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: ৪৫ হাজার কোটি টাকার সম্প্রসারণ প্রকল্প, মূল্যায়নে তড়িঘড়ি। হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, মোট ১২৮৯। দুর্ঘটনার পর ফ্লাইওভারে পড়েছিল শিশুসহ ৩ জনের মরদেহ।

নর্থওয়েস্টার্ন পলিটেকনিক্যাল ইউনিভার্সিটি চীনের ‘সেভেন সন্স অব ন্যাশনাল ডিফেন্স’ নামে পরিচিত সামরিক গবেষণাকেন্দ্রিক সাতটি প্রতিষ্ঠানের অন্যতম।

ক্ষেপণাস্ত্র ও সামরিক বিমান প্রযুক্তি নিয়ে কাজ করার অভিযোগে ২০০১ সাল থেকেই এই বিশ্ববিদ্যালয়টি যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে। ২০১৯ সালে এই বিধিনিষেধ আরও কঠোর করা হয়, যাতে মার্কিন প্রযুক্তির কোনো সুবিধা তারা না পায়। তবে রয়টার্সের নথি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়টি সরাসরি এনভিডিয়ার কাছ থেকে নয়, বরং চীনের স্থানীয় প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান ‘শানসি বোসুয়ান নেটওয়ার্ক টেকনোলজি’র মাধ্যমে এই চিপগুলো কিনেছে। কপ৩১ / জলবায়ু অর্থায়নের পরিকল্পনা না থাকায় অনিশ্চয়তায় উন্নয়নশীল দেশগুলো। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বেইজিংয়ের হয়ে ক্ষেপণাস্ত্র ও সামরিক বিমান নিয়ে গবেষণায় জড়িত থাকার অভিযোগে ২০০১ সালেই বিশ্ববিদ্যালয়টিকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিষেধাজ্ঞার তালিকা বা ‘এনটিটি লিস্টে’ অন্তর্ভুক্ত করা হয়।

শুধু সরাসরি চিপ কেনাই নয়, গবেষণা ও মডেল প্রশিক্ষণের জন্য বিভিন্ন সার্ভারের কম্পিউটিং সক্ষমতা ভাড়া নিয়েও সামরিক আধুনিকায়নের কাজ চালিয়ে যাচ্ছে চীনা প্রতিষ্ঠানগুলো।

রয়টার্স অন্তত পাঁচটি এমন চুক্তির তথ্য পেয়েছে, যেখানে এইচ২০০ চিপসহ এনভিডিয়ার অন্যান্য শক্তিশালী প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

উদাহরণস্বরূপ, গত জানুয়ারিতে বিশ্ববিদ্যালয়ের সাইবার নিরাপত্তা অনুষদ আটটি করে এইচ২০০ চিপযুক্ত সার্ভার ব্যবহারের জন্য সাত মাস মেয়াদি দুটি চুক্তি সম্পাদন করেছিল।

প্রায় ৮ লাখ ৮৩ হাজার ইউয়ানের এই চুক্তির মূল লক্ষ্য ছিল এআই মডেলের সক্ষমতা বাড়ানো এবং রিইনফোর্সমেন্ট লার্নিং প্রশিক্ষণ দেওয়া।

চীনজুড়ে ছড়িয়ে থাকা অন্যান্য সামরিক সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়েও একই চিত্র দেখা যাচ্ছে। চলতি বছরের ২৬টি সরকারি নথি বিশ্লেষণ করে রয়টার্স দেখেছে, বেইহাং ইউনিভার্সিটি গত এপ্রিলে চারটি ‘এ৮০০’ চিপ কিনেছে। একইভাবে সেপ্টেম্বরে শেনজেন ইউনিভার্সিটি তিনটি ‘এইচ১০০’ চিপ এবং জুন মাসে উহান ইউনিভার্সিটি অব টেকনোলজি একটি এইচ১০০ সার্ভার ও চারটি ‘এ১০০’ চিপ সংগ্রহ করেছে। বাণিজ্যিকভাবে এসব চিপের সবই চীনে রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে।

এই ঘটনা এমন এক সময়ে সামনে এল, যখন এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং চীনে চিপ বিক্রির ওপর মার্কিন বিধিনিষেধ শিথিল করার জন্য জোর তদবির করছেন। হুয়াংয়ের যুক্তি হলো, চীনের বাজারে মার্কিন প্রযুক্তি সরবরাহ অব্যাহত থাকলে প্রযুক্তির নেতৃত্বের দৌড়ে যুক্তরাষ্ট্র এগিয়ে থাকবে। তবে এই তর্কের মধ্যেই তার ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। সম্প্রতি এক চীনা নারী গুপ্তচরের সঙ্গে তার প্রেমের সম্পর্কের খবর প্রকাশ্যে আসায় মার্কিন রাজনীতিতে তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি। কে এই অ্যালিস হুয়াং, যেভাবে প্রকাশ্যে এলো এনভিডিয়া প্রধানের প্রেমের সম্পর্ক। চীনা গুপ্তচরের সঙ্গে সিইওর প্রেমে ২০০ বিলিয়ন ডলার হারানোর ঝুঁকিতে এনভিডিয়া। টাইটানিক থেকে হঠাৎ পাওয়া খ্যাতি যেভাবে সামলেছিলেন ‘জ্যাক’।

এই সম্পর্কের খবর আসার পর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের তিনটি কমিটির রিপাবলিকান চেয়ারম্যান আগামী ১৮ নভেম্বর জেনসেন হুয়াংকে এ বিষয়ে ব্রিফিং দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। মার্কিন আইনপ্রণেতাদের উদ্বেগের মূল কারণ হলো, এনভিডিয়ার এসব শক্তিশালী চিপ ব্যবহার করে চীন তাদের গোয়েন্দা তথ্য বিশ্লেষণ ও নতুন অস্ত্রের নকশা তৈরির কাজ আরও দ্রুত এগিয়ে নিতে পারে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গত জানুয়ারি থেকে শর্তসাপেক্ষে এইচ২০০ চিপ চীনে রপ্তানির অনুমতি দিতে শুরু করে। প্রতিটি চালানের জন্য আলাদা অনুমোদন এবং সামরিক প্রতিষ্ঠানের কাছে এসব প্রযুক্তির অপব্যবহার রোধের কড়াকড়ি থাকলেও বাস্তবে এর বড় ধরনের ফাঁক রয়ে গেছে। এনভিডিয়ার এই চিপগুলো সাধারণত তৃতীয় কোনো দেশ বা স্থানীয় পুনর্বিক্রেতাদের হাত ঘুরে চোরাপথে চীনে প্রবেশ করছে। নর্থওয়েস্টার্ন পলিটেকনিক্যালের মতো কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানের কাছে এটি বিক্রির অনুমতি পাওয়ার কথা নয়।

এখন পর্যন্ত শিয়ানে অবস্থিত নর্থওয়েস্টার্ন পলিটেকনিক্যাল ইউনিভার্সিটি এবং এনভিডিয়ার পক্ষ থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। শানসি বোসুয়ান নেটওয়ার্ক টেকনোলজির কোনো নির্দিষ্ট যোগাযোগের ঠিকানাও খুঁজে পাওয়া সম্ভব হয়নি। এনভিডিয়ার প্রযুক্তি ব্যবহার করে চীনা সামরিক গবেষণা ও গোয়েন্দা সক্ষমতা বাড়ার এই ঘটনা ওয়াশিংটনের রপ্তানি নীতিমালার কার্যকারিতাকে বড় ধরনের প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নিষেধাজ্ঞার আওতায় থাকা চীনা প্রতিষ্ঠানগুলোর হাতে উন্নত প্রযুক্তি পৌঁছানো ঠেকাতে ওয়াশিংটনের নেওয়া পদক্ষেপে বড় ধরনের ফাঁকফোকর রয়ে গেছে।

বেসরকারি স্কুলে শিক্ষার্থী ভর্তির নতুন নীতিমালা প্রকাশ করলো শিক্ষা মন্ত্রণালয়

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

নিষেধাজ্ঞা এড়িয়ে এনভিডিয়ার চিপ কিনছে চীনের সামরিক বিশ্ববিদ্যালয়

আপডেট : ০৪:৩০:৫২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬