Hi

১১:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনার

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৬:৩০:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ২৮ জন দেখেছে

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনে গতকাল সকালে এক বৈঠকে মিলিত হয়েছিলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মার্কিন দূতাবাসের একটি নির্ভরযোগ্য সূত্র এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করলেও, দুই কূটনীতিকের মধ্যে কী ধরনের আলোচনা হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। মার্কিন দূতাবাসের পক্ষ থেকে কেবল জানানো হয়েছে যে, বৈঠকটি সকালে অনুষ্ঠিত হয়েছে। তবে এ নিয়ে আনুষ্ঠানিক কোনো ভাষ্য পাওয়া যায়নি। তবে দুই কূটনীতিকের মধ্যে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে কিছু জানাতে পারেনি সূত্রটি।

উল্লেখ্য, চলতি বছরের ১২ই জানুয়ারি মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ঢাকায় দায়িত্ব গ্রহণ করেন। অন্যদিকে, গত জুন মাসে বাংলাদেশের ভারতীয় হাইকমিশনার হিসেবে যোগ দেন দীনেশ ত্রিবেদী। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তাদের এই বৈঠকটিকে বেশ তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে। ২০২৪ সালের ৫ই আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। তাকে দেশে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ সরকার ভারতের কাছে দাবি জানিয়ে আসছে। এরই মধ্যে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দেওয়া হয়েছে। ঢাকা ও দিল্লির মধ্যে বর্তমান সম্পর্কের টানাপড়েনের এই সময়ে মার্কিন ও ভারতীয় দুই রাষ্ট্রদূতের এ সাক্ষাৎ বিশেষ গুরুত্ব বহন করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

না ফেরার দেশে প্রখ্যাত কথাসাহিত্যিক ও বিজ্ঞানী পূরবী বসু

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

ঢাকায় বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনার

আপডেট : ০৬:৩০:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬