Hi

০৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চক্ষুস্বাস্থ্য সুরক্ষায় সমন্বিত জনসচেতনতা বাড়ানোর তাগিদ দিলেন স্বাস্থ্যমন্ত্রী

সারাদেশে মানুষের চক্ষুস্বাস্থ্য সুরক্ষায় চিকিৎসাসেবা সম্প্রসারণের পাশাপাশি সমন্বিত ও বহুমুখী সচেতনতামূলক কর্মসূচি জোরদার করার ওপর গুরুত্ব দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। কেবল চোখের পৃথক চিকিৎসা দিয়ে সামগ্রিক চোখ সুরক্ষা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, স্ট্রোক এবং কিডনি রোগের মতো স্বাস্থ্যঝুঁকিগুলোকে একসঙ্গে বিবেচনায় আনা জরুরি। একই সঙ্গে প্রতিটি মানুষকে নিজের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়ার পরামর্শ দেন তিনি।

রোববার (০৮ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘বাংলাদেশের চক্ষুস্বাস্থ্য বিষয়ক বহুখাতভিত্তিক কর্মপরিকল্পনা যাচাই ও চূড়ান্তকরণ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। ওই কর্মশালায় সভাপতিত্ব করেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব এ এন এম মঈনুল ইসলাম।

চক্ষুস্বাস্থ্য রক্ষায় দেশের চিকিৎসকদের একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানিয়ে সাখাওয়াত হোসেন বলেন, সরকারের একক প্রচেষ্টায় সবার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা কঠিন। তাই সর্বস্তরে ব্যাপক সচেতনতা গড়ে তুলতে হবে। ডায়াবেটিস কীভাবে চোখ ও কিডনির ক্ষতি করে এবং হৃদরোগ বা স্ট্রোকের ঝুঁকি বাড়ায় সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি উল্লেখ করেন, ছানির অস্ত্রোপচার অনেকের জন্য বেশ ব্যয়বহুল।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি ও চোখের সমস্যা একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত। এ কারণে বিচ্ছিন্নভাবে বিভিন্ন রোগের চিকিৎসা না দিয়ে প্রতিরোধমূলক ও সমন্বিত পদক্ষেপ নিতে হবে। বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তোলার পরামর্শ দিয়ে তিনি বলেন, যৌথ উদ্যোগের মাধ্যমে রোগ প্রতিরোধ, চিকিৎসাসেবা নিশ্চিত করা ও সচেতনতা বাড়ানো গেলে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপজনিত নানা জটিলতা থেকে মানুষ আগেভাগেই নিজেদের রক্ষা করতে পারবে।

পর্যটন ভিসায় নতুন চার দেশের নাগরিকদের যুক্ত করল সৌদি আরব

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

চক্ষুস্বাস্থ্য সুরক্ষায় সমন্বিত জনসচেতনতা বাড়ানোর তাগিদ দিলেন স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ০৬:১৬:২৪ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬