প্রতিরক্ষা, শিক্ষা, বাণিজ্য ও কূটনীতির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে পারস্পরিক সহযোগিতা বাড়াতে পাঁচটি সমঝোতা ও চুক্তিতে স্বাক্ষর করেছে কাতার এবং তুরস্ক। শুক্রবার (১৩ নভেম্বর) ইস্তাম্বুলের ঐতিহাসিক দোলমাবাহচে কার্যালয়ে এই চুক্তিগুলো আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়। শুক্রবার (১৩ নভেম্বর) রাষ্ট্রপতির দোলমাবাহচে কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়।
সহযোগিতার ক্ষেত্রসমূহ
স্বাক্ষরিত এই চুক্তিগুলোর মধ্যে শীর্ষ তালিকায় রয়েছে দুই রাষ্ট্রের প্রতিরক্ষা বিষয়ক যৌথ চুক্তি। এছাড়া শিক্ষা খাতে সুনির্দিষ্ট অংশীদারিত্ব, শান্তি প্রতিষ্ঠা, সংঘাত নিরসন ও পুনর্মিলন প্রচেষ্টায় সহযোগিতা বৃদ্ধির বিষয়ে সম্মত হয়েছে উভয় দেশ। একই সাথে সাধারণ গ্রাহক অধিকার সুরক্ষা, বাজার তদারকি এবং প্রয়োজনীয় পরিদর্শন ব্যবস্থায় সমন্বিত পদক্ষেপ নেওয়ার বিষয়েও পৃথক সমঝোতা স্মারক অনুমোদিত হয়।
উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক আলোচনা
চুক্তি সইয়ের মূল আনুষ্ঠানিকতার আগে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানিকে দোলমাবাহচে দপ্তরে উষ্ণ অভ্যর্থনা জানান তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। সেখানে নিজ নিজ দেশের প্রতিনিধিদলের পরিচয় পর্ব শেষে দুই শীর্ষ নেতা রুদ্ধদ্বার বৈঠকে বসেন। এই উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক আলোচনায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থা এমআইটি-র প্রধান ইব্রাহিম কালিন উপস্থিত ছিলেন।
রিপোর্টার নাম: 























