Hi

১২:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনে অগ্নিকাণ্ড, আটক ২

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন এলাকায় ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার গভীর রাত তিনটার দিকে স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার উত্তরে ট্রেনটির শান্টিং করার সময় এ অগ্নিকাণ্ড ঘটে। এতে ট্রেনটির একটি বগির কয়েকটি আসন পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। দাহ্য পদার্থ ব্যবহার করে পরিকল্পিতভাবে এই আগুন ধরানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনার সময় দায়িত্বে থাকা গেটকিপার স্বাধীন আহমেদ ট্রেনের ভেতর আগুন জ্বলতে দেখে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস ও রেলওয়ের নিয়ন্ত্রণকক্ষে খবর দেন। পরে আখাউড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষতিগ্রস্ত বগিটিকে মূল ট্রেন থেকে আলাদা করে রাখা হয়েছে। এই ঘটনার কারণে আজ বুধবার তিতাস কমিউটার ট্রেনটি নির্ধারিত সময়ের চেয়ে এক ঘণ্টা বিলম্বে আখাউড়া স্টেশন ছেড়ে ঢাকা অভিমুখে যাত্রা করে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিতাস কমিউটার ট্রেনটি প্রতিদিন ভোরে আখাউড়া থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

তদন্তের অংশ হিসেবে ঘটনার পরপরই রেলওয়ে পুলিশ (জিআরপি) ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা অভিযান চালিয়ে সন্দেহভাজন দুজনকে আটক করেছেন। আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, এ ঘটনায় আইন অনুযায়ী নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ।

মমেক হাসপাতালে হামে আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনে অগ্নিকাণ্ড, আটক ২

আপডেট : ১২:৩১:৩৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬