Hi

০২:১৩ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে দেশ ও জাতির সার্বিক শান্তি, কল্যাণ ও অগ্রগতি কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়। রবিবার (০৮ নভেম্বর) বাদ জোহর জাতীয় সংসদ ভবন মসজিদে এই ধর্মীয় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বিশেষ মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বীর মুক্তিযোদ্ধা এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনা করা হয়। এছাড়া আন্দোলনের সময় আহতদের দ্রুত সুস্থতা ও দেশের গণতান্ত্রিক ধারায় প্রাণ উৎসর্গকারীদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

দোয়া মাহফিলে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রিপরিষদের সদস্য, চিফ হুইপ ও হুইপসহ সকল সংসদ সদস্যদের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করা হয়। একইসঙ্গে জাতীয় সংসদের কার্যক্রমে সাফল্য অর্জন এবং মুসলিম উম্মাহর ঐক্য ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। এই দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংসদ সচিবালয় মসজিদের সিনিয়র ইমাম মোঃ আবু রায়হান।

এ সময় অন্যদের মধ্যে জাতীয় সংসদের বিভিন্ন আসনের সংসদ সদস্যরা, সংসদ সচিবালয়ের সচিব, কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ স্থানীয় পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সুষ্ঠু ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হয়।

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ

আপডেট : ০২:০১:১১ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬