চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে শারীরিক হেনস্তার অভিযোগে বন্দরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইনামুল হককে আটক করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণ থেকেই তাকে আটক করা হয়। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় অধিবাসীদের মাঝে চরম ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওই ছাত্রীকে হেনস্তার বিষয়টি প্রকাশ পেলে বিক্ষুব্ধ জনতা তাকে স্কুলের ভেতরেই আটকে রাখে। খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাকে আটক করে থানায় নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম জানান, শিশুটির বাবা বাদী হয়ে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। পুরো বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
রিপোর্টার নাম: 
























