Hi

১২:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিতে হুতি হামলার নিন্দা ও কাতারের নতুন আইন অনুমোদন

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৬:৩৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ১০ জন দেখেছে

সৌদি আরবের নিরাপত্তা সমগ্র উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) নিরাপত্তার সাথে অবিচ্ছেদ্য—এমন মন্তব্য করে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে কাতার। দোহায় প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আল থানির সভাপতিত্বে আয়োজিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে আঞ্চলিক অস্থিরতা ও সৌদি আরবের সার্বভৌমত্বের ওপর হুমকির বিষয়টি জোরালোভাবে উঠে আসে। কাতারের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, সৌদি আরবের অখণ্ডতা রক্ষায় দেশটি যেকোনো পদক্ষেপে পূর্ণ সমর্থন অব্যাহত রাখবে। সভার শুরুতেই সম্প্রতি রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহী গোষ্ঠীর বারংবার হামলার তীব্র নিন্দা জানানো হয়। একে সৌদি আরবের সার্বভৌমত্বের মারাত্মক লঙ্ঘন এবং আঞ্চলিক নিরাপত্তা, সাধারণ নাগরিক ও বেসামরিক বিমান চলাচলের ওপর সরাসরি হুমকি হিসেবে উল্লেখ করে কাতার।

বৈঠকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাম্প্রতিক শূরা কাউন্সিলের ভাষণকে রাষ্ট্রীয় সকল মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠানের কাজের প্রধান দিকনির্দেশনা হিসেবে গণ্য করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, সামাজিক উন্নয়ন ও পরিবার মন্ত্রণালয়ের আওতায় ২০২৫-২০৩০ সালের সামাজিক কৌশলের অংশ হিসেবে শিশুদের অধিকার এবং ডিজিটাল সুরক্ষাসংক্রান্ত নতুন খসড়া আইনের অনুমোদন দেওয়া হয়েছে। শিশুদের নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এই খসড়াগুলো জনমতের জন্য কাতারের ‘আল মিযান’ আইনি পোর্টাল ও ‘শারিক’ প্ল্যাটফর্মে ১০ দিনের জন্য উন্মুক্ত থাকবে। বৈঠকে সামাজিক উন্নয়ন ও পরিবার মন্ত্রণালয়ের সামাজিক কৌশল (২০২৫-২০৩০)-এর অংশ হিসেবে প্রস্তুতকৃত শিশুদের অধিকারবিষয়ক নতুন খসড়া আইন এবং শিশুদের ডিজিটাল সুরক্ষাসংক্রান্ত খসড়া আইনের অনুমোদন দেওয়া হয়।

তেজস্ক্রিয় পদার্থের ব্যবস্থাপনা নিয়ে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং কাতারএনার্জির সমন্বয়ে তৈরি একটি খসড়া নির্দেশিকাও সভায় অনুমোদন লাভ করেছে। এই নির্দেশিকাটি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (IAEA) মানদণ্ড অনুযায়ী তেজস্ক্রিয় উপাদানের ব্যবহার, পরিবহন ও সংরক্ষণ নিশ্চিত করতে কাজ করবে।

বৈঠকের শেষ পর্যায়ে কাতার ও আর্মেনিয়ার মধ্যে বিচারিক সহযোগিতা এবং কাতার ও বাহরাইনের মধ্যে পরিবহন ও লজিস্টিকস সেবাসংক্রান্ত দ্বিপক্ষীয় সমঝোতা স্মারকগুলোও অনুমোদিত হয়।

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

সৌদিতে হুতি হামলার নিন্দা ও কাতারের নতুন আইন অনুমোদন

আপডেট : ০৬:৩৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬