Hi

১২:১২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিতে বিধিনিষেধ: বাংলাদেশগামী ১৪১ ফ্লাইটে বিপর্যয়

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৯:১৮:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ২০ জন দেখেছে

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট চলাচলে কড়াকড়ি আরোপ করায় বাংলাদেশের সঙ্গে পরিচালিত ১৪১টি ফ্লাইট বিঘ্নিত হয়েছে। এর মধ্যে বাতিল ও স্থগিত হওয়া ফ্লাইটের মধ্যে ৬৬টি সরাসরি এবং ৭৫টি ট্রানজিট রুট অন্তর্ভুক্ত রয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) শুক্রবার রাত ১১টার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরিস্থিতি পর্যালোচনার তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে।

সরাসরি পরিচালিত বিঘ্নিত ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২৭টি, সৌদিয়ার ১৯টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি ও রিয়াদ এয়ারের ১০টি ফ্লাইট রয়েছে। অন্যদিকে ট্রানজিট চলাচলের ওপর প্রভাব পড়া ফ্লাইটের তালিকায় ইন্ডিগোর ২৯টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, সালাম এয়ারের ৭টি, এয়ার ইন্ডিয়ার ৭টি এবং ইজিপ্ট এয়ারের ১টি ফ্লাইট অন্তর্ভুক্ত।

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের অব্যাহত হামলার প্রেক্ষাপটে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে বিশেষ সতর্কতা ও বিধিনিষেধ জারি করায় গত ১১ অক্টোবর থেকেই ঢাকা-রিয়াদ রুটে নিয়মিত বিমান চলাচল ব্যাহত হয়ে আসছে।

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক: গ্রাহকের ওপর খরচের বোঝা

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

সৌদিতে বিধিনিষেধ: বাংলাদেশগামী ১৪১ ফ্লাইটে বিপর্যয়

আপডেট : ০৯:১৮:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬