Hi

১০:১৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে বিশেষ কমিটির সভায় বিস্তারিত আলোচনা

তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি কীভাবে গঠন করা যায়, তা নিয়ে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটিতে বিশদ আলোচনা হয়েছে। জাতীয় সংসদ ভবনে শনিবার আয়োজিত এই সভায় কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ প্রায় ৪৪ জন সংবিধান ও আইন বিশেষজ্ঞ এবং শিক্ষাবিদ অংশ নেন। সভায় তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো নিয়ে বিভিন্ন নতুন প্রস্তাব উত্থাপন করা হয়েছে। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন কমিটির সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

কমিটির সভাপতি জানান, বৈঠকে অংশগ্রহণকারীরা প্রস্তাব করেছেন যে, যদি ভবিষ্যতে উচ্চকক্ষ গঠিত হয় এবং তা সংসদের মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে বিলুপ্ত না হয়, তবে সেই উচ্চকক্ষ থেকেই তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া বিবেচনা করা যেতে পারে। এছাড়া উচ্চকক্ষে ভাইস প্রেসিডেন্ট পদ সৃষ্টির বিষয়টিও আলোচনায় এসেছে। কেউ কেউ মত দিয়েছেন, ভাইস প্রেসিডেন্টকেই উচ্চকক্ষের স্পিকার হিসেবে দায়িত্ব দেওয়া যেতে পারে। আবার বিকল্প হিসেবে সরকার ও বিরোধী দলের সম্মতির ভিত্তিতে স্পিকার নিয়োগের প্রস্তাবও রাখা হয়েছে।

আলোচনা অনুযায়ী, নির্বাচিত বা মনোনীত এই স্পিকারকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করা সম্ভব কি না, তা নিয়ে পর্যালোচনা চলছে। সেই সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানদের মধ্য থেকে সরকার ও বিরোধী দলের ঐকমত্যের ভিত্তিতে উপদেষ্টা নিয়োগের একটি আইনি বিধান তৈরির বিষয়টিও সভায় গুরুত্ব পেয়েছে। বৈঠকে বিশিষ্ট আইনজীবী ড. শাহদিন মালিক, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির অধ্যাপক ড. সলিমুল্লাহ খানসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা তাদের মতামত তুলে ধরেন।

ফুটপাতে অবৈধ দোকান বসালেই কঠোর ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসকের হুশিয়ারি

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে বিশেষ কমিটির সভায় বিস্তারিত আলোচনা

আপডেট : ০৯:২০:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬