সিরাজগঞ্জের শাহজাদপুরে দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় আজিজুল হক (৪০) নামে এক অটোভ্যান চালক নিহত হয়েছেন। শনিবার রাত ১০টার দিকে উপজেলার নরিনা ইউনিয়নের নাববিলা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত আজিজুল হক ওই ইউনিয়নের নবদিঘী গ্রামের স্থায়ী বাসিন্দা ছিলেন।জানা গেছে, ঘটনার রাতে নরিনা বাজার থেকে ভ্যানে সিমেন্ট নিয়ে নিজ গ্রামে ফিরছিলেন আজিজুল হক। পথে নাববিলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তার ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে...
সিরাজগঞ্জের শাহজাদপুরে দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় আজিজুল হক (৪০) নামে এক অটোভ্যান চালক নিহত হয়েছেন। শনিবার রাত ১০টার দিকে উপজেলার নরিনা ইউনিয়নের নাববিলা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত আজিজুল হক ওই ইউনিয়নের নবদিঘী গ্রামের স্থায়ী বাসিন্দা ছিলেন।
জানা গেছে, ঘটনার রাতে নরিনা বাজার থেকে ভ্যানে সিমেন্ট নিয়ে নিজ গ্রামে ফিরছিলেন আজিজুল হক। পথে নাববিলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তার ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।