বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। সম্প্রতি একটি ইউটিউব পডকাস্টে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। ভিডিওটির সত্যতা নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী লায়েস আহমেদ। পডকাস্টে জি এম কাদের জানান, শেখ হাসিনার সঙ্গে তার মাঝেমধ্যেই কথা হয় এবং তিনি বর্তমানে অনেকের সঙ্গেই যোগাযোগ রাখছেন। শেখ হাসিনার ইচ্ছার কথা তুলে ধরে কাদের বলেন, সাবেক এই প্রধানমন্ত্রী দেশে ফিরতে চাইলেও বর্তমান সরকার তাকে আসার সুযোগ দিচ্ছে না। তার মতে, শেখ হাসিনার জনপ্রিয়তাকেই সরকার ভয় পায়। বলেছেন, হাসিনা বাংলাদেশে ফিরতে চান। নিউ এইজে প্রকাশিত এক খবরে এ কথা বলা হয়।
একই আলাপচারিতায় জি এম কাদের দলীয় কার্যক্রম নিয়ে নানা প্রতিবন্ধকতার অভিযোগ তুলেছেন। তিনি জানান, রাজনৈতিক কর্মসূচি পালন করতে গিয়ে তার দল নিয়মিত বাধার সম্মুখীন হচ্ছে। বিশেষ করে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে যখনই কর্মসূচি ঘোষণার চেষ্টা করা হয়, তখনই পুলিশের বাধার মুখে পড়তে হচ্ছে। জি এম কাদেরের অভিযোগ, মিছিল বের করার প্রস্তুতি নিলে পুলিশ তাদের দলীয় কার্যালয় থেকে বের হতে নিষেধ করে। এমনকি কার্যালয় ত্যাগ করলে নেতাকর্মীদের হামলার শিকার হতে হতে পারে বলেও পুলিশ তাদের সতর্কবার্তা দিয়ে রেখেছে বলে দাবি করেন জাতীয় পার্টির এই চেয়ারম্যান।
রিপোর্টার নাম: 
























