Hi

০৯:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষা ব্যবস্থাকে পক্ষাঘাতগ্রস্ত করেছে বিগত সরকার: রিজভী

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৮:৪৮:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • ১২ জন দেখেছে

বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে দেশের শিক্ষা ব্যবস্থা ও এর নৈতিক ভিত্তি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এক শিক্ষক সমাবেশে তিনি এ কথা বলেন। শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

রিজভী অভিযোগ করেন, গত শাসনামলে গুণগত শিক্ষার চেয়ে ৯০ থেকে ৯৫ শতাংশ পাসের হার দেখানোই ছিল মূল লক্ষ্য। এমনকি অনেক ক্ষেত্রে শিক্ষার্থীদের পরীক্ষায় খাতায় না লিখলেও চাপ প্রয়োগ করে পাস করিয়ে দিতে শিক্ষক ও কর্মকর্তাদের বাধ্য করা হতো। তিনি বলেন, একটি জাতির মেরুদণ্ড দুর্বল হলে যেমন পুরো শরীর অচল হয়ে পড়ে, ঠিক তেমনি শিক্ষার মান ধসে পড়লে পুরো জাতিই পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে। বইয়ের পাতায় দলীয় ব্যক্তিদের গুণকীর্তন ও ছবি রাখাকে গুরুত্ব দিলেও নৈতিক শিক্ষার ক্ষেত্রে কোনো উদ্যোগ ছিল না বলেও তিনি উল্লেখ করেন। তখন গুণগত শিক্ষা দেওয়ার চেয়ে কেবল ৯০-৯৫ শতাংশ পাসের হার দেখানোর রাজনীতি করা হয়েছে। বিগত আমলগুলোতে অতিরিক্ত রাজনীতিকরণের ফলে আমাদের শিক্ষার কোয়ালিটি অনেক নিচে নেমে গেছে।

সমাবেশে শিক্ষকদের প্রতি শিক্ষার্থীদের প্রকৃত সুশিক্ষায় শিক্ষিত করে তোলার আহ্বান জানান বিএনপির এই নেতা। তিনি আরও বলেন, শিক্ষক সমাজের ন্যায্য দাবির বিষয়ে বিএনপি সচেতন। দলের ভিশন ও পরিকল্পনায় শিক্ষক সমাজ যাতে তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত না হয়, সেটি নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। এছাড়া বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু, সহ-অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন এবং শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মহাসচিব চৌধুরী মুকিম উদ্দীন মাহমুদসহ সারা দেশ থেকে আগত শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়
© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

শিক্ষা ব্যবস্থাকে পক্ষাঘাতগ্রস্ত করেছে বিগত সরকার: রিজভী

আপডেট : ০৮:৪৮:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬