Hi

০১:৫১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে অটোরিকশা চুরির ঘটনায় গণপিটুনিতে দুইজনের মৃত্যু

রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের উত্তরপানাপুকুর গিরিয়ারপাড় এলাকায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে দুইজন নিহত হয়েছেন। রোববার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন নোহালী ইউনিয়নের বাগডহরা এলাকার রেজাউল ওরফে কানা (৪২) এবং কোলকোন্দ ইউনিয়নের সাদিকুল ইসলাম (৩২)।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ভোরের দিকে অটোরিকশা মালিক সিদ্দিকুর রহমান সোহেল তার ঘরের কাছে শব্দ শুনতে পেয়ে বাইরে বের হন। তখন তিনি দেখেন তার অটোরিকশাটি চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে। ওই সময় বাড়ির পাশের মসজিদে নামাজ পড়তে থাকা মুসল্লিদের সোহেল ডাক দিলে তারা চোরদের ধাওয়া করেন। পরে মসজিদের মাইকে বিষয়টি প্রচার করা হলে স্থানীয়রা জড়ো হয়ে চোরদের আটকের চেষ্টা চালায়। ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে তিস্তা সেচ ক্যানেল এলাকায় ধানক্ষেতের মধ্যে পালানোর সময় তারা স্থানীয়দের হাতে ধরা পড়েন এবং সেখানেই গণপিটুনিতে তাদের মৃত্যু হয়।

অটোরিকশা মালিক সিদ্দিকুর রহমান সোহেল জানান, মধ্যরাতে বাথরুমে যাওয়ার সময়ও তিনি গাড়িটি নিরাপদ দেখেছিলেন। পরবর্তীতে মেয়ের কান্নায় ঘুম ভেঙে গেলে তিনি অটোরিকশা চুরির বিষয়টি টের পান। চোরকে বাধা দিতে গিয়ে তিনি শারীরিকভাবে লাঞ্ছিত হন এবং পড়ে গিয়ে পায়ে আঘাত পান। সোহেল বলেন, পরে জানতে পারি আমাদের বাড়ির অদূরে তিস্তা ক্যানেলের ধারে তাদের ওপর স্থানীয়রা চড়াও হয় এবং এতেই তাদের প্রাণহানি ঘটে।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। নিহতদের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।

দুই সপ্তাহ বন্ধ থাকার পর খুলছে রিয়াদের কিং খালেদ বিমানবন্দর

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

রংপুরে অটোরিকশা চুরির ঘটনায় গণপিটুনিতে দুইজনের মৃত্যু

আপডেট : ১২:১৯:০৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬