Hi

১১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় বিএনপি নেতার বাড়ি থেকে ১২ লাখ টাকার গরু

পাবনার ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের ভাড়ইমারী স্কুলপাড়া এলাকায় গত বৃহস্পতিবার দিবাগত রাতে গরু চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগী আলম প্রামাণিক সলিমপুর ইউনিয়ন বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার দেওয়া তথ্য অনুযায়ী, চুরি যাওয়া গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ১২ লাখ টাকা।

স্থানীয় সূত্রে জানা যায়, আলম প্রামাণিক ও তার ভাই মান্নান প্রামাণিক দীর্ঘদিন ধরে অংশীদারত্বের ভিত্তিতে গরুর ব্যবসা পরিচালনা করছেন। রাজনৈতিক ব্যস্ততার কারণে আলম প্রামাণিক নিয়মিত সময় দিতে না পারায় ব্যবসার সিংহভাগ তদারকি করেন তার ছোট ভাই মান্নান। বৃহস্পতিবার রাতে নতুন করে কিছু গরু বাড়িতে আনার পর গোয়ালঘরে জায়গা না হওয়ায় কয়েকটি গরু বাড়ির সামনের ফাঁকা জায়গায় বেঁধে রাখা হয়েছিল।

ভুক্তভোগী আলম প্রামাণিক জানান, রাত ১টার দিকেও তিনি সশরীরে গোয়ালঘরের পাশের গরুগুলো দেখে নিশ্চিন্তে ঘুমাতে যান। এরপর রাত ৩টার দিকে ঘুম থেকে উঠে দেখেন, নির্ধারিত স্থানে গরুগুলো নেই। ছয়টি গরুর কোনো হদিস না পেয়ে পরে তিনি নিশ্চিত হন যে এগুলো চুরি হয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সাথে জড়িত চক্রটিকে শনাক্ত করে আইনের আওতায় আনা এবং চুরি যাওয়া গরুগুলো উদ্ধারের জন্য পুলিশের বিশেষ টিম তৎপরতা শুরু করেছে।

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

পাবনায় বিএনপি নেতার বাড়ি থেকে ১২ লাখ টাকার গরু

আপডেট : ০৭:৫৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬