Hi

১১:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তিব্বতে শক্তিশালী ভূমিকম্প: ১৮ জনের মৃত্যু

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৮:৫৩:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • ১২ জন দেখেছে

চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতে আঘাত হানা এক শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৮ জনের প্রাণহানি ঘটেছে। গত বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টা ৩৩ মিনিটে অনুভূত ৭ মাত্রার এই ভূমিকম্পে আরও বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল তিব্বতের নাগছু শহর থেকে প্রায় ১৯০ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বের পার্বত্য এলাকা। লাসা শহর থেকে এর দূরত্ব প্রায় ৩৯০ কিলোমিটার উত্তর-পূর্বে।

চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির তথ্যমতে, স্থানীয় কর্মকর্তারা ৪৬ জন আহতের বিষয়টি নিশ্চিত করেছেন, যাদের মধ্যে ১১ জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। শক্তিশালী এই কম্পনের ফলে অন্তত ৩৩৯টি ঘরবাড়ি ধসে পড়েছে। বর্তমানে দুর্গত এলাকায় জোরদার করা হয়েছে উদ্ধার অভিযান। তিব্বতে প্রাকৃতিক দুর্যোগের ঘটনা এবারই প্রথম নয়। এর আগে ২০২৫ সালের জানুয়ারি মাসে তিংশি কাউন্টির ভূমিকম্পে অন্তত ১২৬ জন প্রাণ হারিয়েছিলেন। এছাড়াও চলতি বছরের আগস্ট মাসে নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় ১,৪০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল, যা নেপালের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির প্রতিবেদনে স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানানো হয়েছে, ভূমিকম্পে ৪৬ জন আহত হয়েছেন। কয়েক সপ্তাহ আগেই নেপাল-তিব্বত সীমান্ত এলাকায় আগস্টে দেখা দেওয়া ভয়াবহ আকস্মিক বন্যায় ১,৪০০ এর বেশি মানুষের মৃত্যু হয়।

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

তিব্বতে শক্তিশালী ভূমিকম্প: ১৮ জনের মৃত্যু

আপডেট : ০৮:৫৩:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬