Hi

০৯:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স পঞ্চমবারের মতো খোলা হচ্ছে আজ

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৮:১২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ১০ জন দেখেছে

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের তিনটি ঐতিহাসিক ডেগ এবং জেলা প্রশাসনের তত্ত্বাবধানে স্থাপিত দানবাক্সগুলো আজ শনিবার (২৪ অক্টোবর) পঞ্চমবারের মতো খোলা হচ্ছে। সকাল ৯টা থেকে বাক্সগুলো খোলার প্রক্রিয়া শুরু হবে এবং সকাল সাড়ে ৯টা থেকে আনুষ্ঠানিকভাবে টাকা গণনার কাজ চলবে। প্রায় ৩৫ দিন বিরতির পর দানবাক্সগুলো আবার খোলা হচ্ছে; সর্বশেষ গত ১৯ সেপ্টেম্বর চতুর্থবারের মতো এগুলো খোলা হয়েছিল। টাকা গণনার সময় জেলা প্রশাসন ও মাজার পরিচালনা কমিটির দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত থাকবেন। প্রায় ১ মাস ৫ দিন (৩৫ দিন) পর আবারও দানবাক্সগুলো খোলা হচ্ছে।

দীর্ঘদিনের প্রথা ভেঙে গত ২২ জুন মাজারের দানবাক্সের টাকা প্রথমবারের মতো প্রকাশ্যে গণনা শুরু হয়। উল্লেখ্য, বহু বছরের ঐতিহ্যগত প্রথা ভেঙে গত ২২ জুন হযরত শাহজালাল (রহ।

তৎকালীন জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের বিশেষ উদ্যোগে বাক্স স্থাপনের মাত্র চার দিনের মাথায় প্রথম গণনায় পাওয়া গিয়েছিল ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা। এর ১৭ দিন পর ১১ জুলাই দ্বিতীয়বার বাক্স খোলা হলে নগদ ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা ছাড়াও বিভিন্ন দেশের মুদ্রা এবং সোনা-রুপার অলংকার উদ্ধার করা হয়। এরপর ১৫ আগস্ট তৃতীয় দফার গণনায় ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকাসহ বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা ও মূল্যবান সামগ্রী পাওয়া যায়। সবশেষ ১৯ সেপ্টেম্বর প্রায় ৩৪ দিনের ব্যবধানে চতুর্থবার বাক্সগুলো খুলে প্রায় ৮৯ লাখ টাকা পাওয়া গিয়েছিল।

মাজারের দানবাক্স খোলার এই নিয়মিত ধারাবাহিকতা প্রসঙ্গে মাজার পরিচালনা কমিটির সদস্য রেজাউল হাসান কয়েস লোদী জানিয়েছেন, সংগৃহীত যাবতীয় অর্থ ও মূল্যবান সামগ্রী প্রশাসনের সরাসরি তত্ত্বাবধানে অত্যন্ত নিরাপদে রাখা হচ্ছে। এছাড়া, এই অর্থের সঠিক ও সুনির্দিষ্ট হিসাব সংরক্ষণের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স পঞ্চমবারের মতো খোলা হচ্ছে আজ

আপডেট : ০৮:১২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬