জাপানে স্থায়ী বসবাসের (পার্মানেন্ট রেসিডেন্সি) আবেদন ফি ২০ গুণ বাড়িয়ে বড় ধরনের পরিবর্তন এনেছে দেশটির সরকার। নতুন নিয়মে আবেদনকারীদের এখন ১০ হাজার ইয়েনের পরিবর্তে ২ লাখ ইয়েন, যা প্রায় ১,২৭০ মার্কিন ডলারের সমপরিমাণ, ফি পরিশোধ করতে হবে। কেবল স্থায়ী বসবাসের ক্ষেত্রেই নয়, সাধারণ বসবাসের মেয়াদ বৃদ্ধি বা রেসিডেন্সি স্ট্যাটাস পরিবর্তনের ক্ষেত্রেও ফি বাড়িয়ে ১০ হাজার থেকে ৭৫ হাজার ইয়েন নির্ধারণ করা হয়েছে। এর আগে গত জুলাই মাসেই দেশটিতে ৫০ বছরের মধ্যে প্রথমবারের মতো সব ধরনের ভিসার ফি পাঁচ গুণ বাড়ানো হয়েছিল। কেবল স্থায়ী বসবাসের ক্ষেত্রেই নয়, সাধারণ বসবাসের মেয়াদ বাড়ানো বা রেসিডেন্সি স্ট্যাটাস পরিবর্তনের ক্ষেত্রেও আগের নির্ধারিত ৬ হাজার ইয়েনের পরিবর্তে অবস্থানের মেয়াদের ওপর ভিত্তি করে ১০ হাজার থেকে ৭৫ হাজার ইয়েন পর্যন্ত নতুন।
প্রধানমন্ত্রী সানাই তাকাইচির নতুন অভিবাসন নীতির অংশ হিসেবে এই কড়াকড়ি আরোপ করা হয়েছে। নতুন শর্তাবলি অনুযায়ী, স্থায়ী বসবাসের আবেদনকারীদের অবশ্যই জাপানি নাগরিকদের জাতীয় গড় আয়ের সমান বা তার চেয়ে বেশি বার্ষিক আয় প্রদর্শন করতে হবে, যা ২০২৪ সালের হিসাব অনুযায়ী প্রায় ৫৭ লাখ ৫০ হাজার ইয়েন। এছাড়া আগামী বছরের এপ্রিল থেকে জাপানি ভাষায় প্রাথমিক দক্ষতা অর্জন বাধ্যতামূলক করা হচ্ছে। একই সঙ্গে আবেদনকারীদের অন্তত ৩০ বছরের সমমানের কর্মী পেনশন ব্যবস্থার সুরক্ষার প্রমাণ দেখাতে হবে।
২০২৫ সালের শেষ নাগাদ জাপানে বিদেশি বাসিন্দার সংখ্যা রেকর্ড ৪১ লাখ ছাড়িয়ে যাওয়ায় স্থানীয় সমাজে উদ্বেগের সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী সানাই তাকাইচি জানিয়েছেন, জনসংখ্যা বৃদ্ধির প্রেক্ষাপটে স্থানীয় জনগণের উদ্বেগ প্রশমন এবং অভিবাসন ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতেই এসব কঠোর পদক্ষেপ নেয়া হয়েছে। তবে প্রবাসীদের একটি বড় অংশ এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তাদের মতে, অতিরিক্ত ফি এবং আয়ের কঠিন শর্ত জুড়ে দিয়ে দক্ষ পেশাজীবীদের জন্য জাপানে স্থায়ী হওয়ার সুযোগ সীমিত করে ফেলা হচ্ছে। যদিও দেশটিতে বার্ধক্যজনিত কারণে জনশক্তির তীব্র সংকট রয়েছে এবং বিদেশি কর্মীদের ওপর নির্ভরশীলতা দিন দিন বাড়ছে, তবুও অভিবাসন নিয়ে দেশটির রাজনীতিতে সংবেদনশীলতা বজায় রয়েছে। বার্ধক্যের কারণে তীব্র শ্রমিক সংকটে পড়ায় জাপান বিদেশি কর্মীদের ওপর ক্রমশ নির্ভরশীল হয়ে পড়লেও বিষয়টি দেশটির রাজনীতিতে দীর্ঘদিন ধরেই সংবেদনশীল।
রিপোর্টার নাম: 
























