Hi

০৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মহানবীর আদর্শ অনুসরণে নিহিত মানবতার মুক্তি: মাওলানা ফখরুদ্দিন খান রাজী

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৩:১০:১০ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৭ জন দেখেছে

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবনাদর্শ অনুসরণের মাধ্যমেই মানবজাতির প্রকৃত মুক্তি ও শান্তি অর্জন সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিশিষ্ট নেতা মাওলানা এ কে এম ফখরুদ্দিন খান রাজী। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ভোলার চরফ্যাশন উপজেলা শাখা জামায়াতে ইসলামীর আয়োজনে স্থানীয় ব্রজ গোপাল টাউন হলে অনুষ্ঠিত ‘সীরাতুন্নবী (সা.) সিম্পোজিয়ামে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সকাল ৯টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটির কার্যক্রম শুরু হয়।

প্রধান অতিথির বক্তৃতায় মাওলানা ফখরুদ্দিন খান রাজী বলেন, মহানবী (সা.)-এর সুমহান জীবন মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। বর্তমান অশান্ত পৃথিবীতে সাম্য, সুবিচার ও মানবিক সমাজ ব্যবস্থা কায়েম করতে হলে তাঁর সীরাত বা জীবনাদর্শের কোনো বিকল্প নেই। ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক জীবনের প্রতিটি ক্ষেত্রে মহানবীর শিক্ষা ও সুন্নাহর যথাযথ অনুসরণই পারে পৃথিবীতে প্রকৃত শান্তি ফিরিয়ে আনতে।

অনুষ্ঠানে তিনি উপস্থিত তরুণ সমাজের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে বলেন, তরুণদের মহানবীর আদর্শে নিজেদের জীবন গড়ে তুলতে হবে। দেশ ও মানবতার কল্যাণে নিজেদের মেধা, শ্রম ও যোগ্যতাকে কাজে লাগিয়ে দায়িত্বশীল নাগরিক হিসেবে ভূমিকা রাখার জন্য তিনি তরুণ প্রজন্মের প্রতি উদাত্ত আহ্বান জানান। তাঁর মতে, মহানবীর জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে তা ব্যক্তি ও সমাজজীবনে বাস্তবায়ন করাই এখন সময়ের দাবি।

জনপ্রিয়

চলতি মাসের শেষ দিকে দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

মহানবীর আদর্শ অনুসরণে নিহিত মানবতার মুক্তি: মাওলানা ফখরুদ্দিন খান রাজী

আপডেট : ০৩:১০:১০ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬