Hi

০২:০০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৬:০৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৮২ জন দেখেছে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর মো. হুমায়ুন কবীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে।

সাক্ষাৎকালে হাইকমিশনার ইমরান হায়দার পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে নতুন দায়িত্বের জন্য অভিনন্দন জানান। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালীন সময়ে তাঁদের পূর্ববর্তী সাক্ষাতের স্মৃতিচারণ করেন তিনি।

বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি, দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতার ক্ষেত্র প্রসারের বিষয়েও তাঁরা মতবিনিময় করেছেন।

ঝিনাইদহের বারোবাজার রেলস্টেশনে রাতের আঁধারে পেট্রোলবোমা নিক্ষেপ

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

আপডেট : ০৬:০৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬