Hi

০২:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি যুবরাজ ও ডাচ রাজার সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০১:৫১:৫১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ১০ জন দেখেছে

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি মঙ্গলবার সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল-সৌদ এবং নেদারল্যান্ডসের রাজা উইলেম-আলেকজান্ডারের সঙ্গে পৃথকভাবে টেলিফোনে কথা বলেছেন। আলোচনাগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি চলমান আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতির বিভিন্ন দিক উঠে এসেছে।

সৌদি যুবরাজের সঙ্গে আলাপকালে দুই নেতা কাতার ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের ওপর জোর দেন। এ সময় পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো আরও বিস্তৃত করার উপায় নিয়ে তারা মতবিনিময় করেন। এছাড়া চলমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে স্থিতিশীলতা বজায় রাখতে বিভিন্ন কূটনৈতিক পদক্ষেপ নিয়েও দুই নেতা আলোচনা করেছেন।

নেদারল্যান্ডসের রাজার আহ্বানে অনুষ্ঠিত ফোনালাপে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে আঞ্চলিক উত্তেজনার মধ্যে সামুদ্রিক নৌপথের নিরাপত্তা নিশ্চিত করা এবং চলাচলের স্বাধীনতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরা হয়েছে। এ বিষয়ে চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে জোরদার করার ব্যাপারে উভয় পক্ষ একমত হয়েছেন।

জনপ্রিয়
© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

সৌদি যুবরাজ ও ডাচ রাজার সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ

আপডেট : ০১:৫১:৫১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬