ভোলা সদর উপজেলার ৩৯ নং নজরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মত সাহিদা আক্তার সুমনা বিশ্ব শিক্ষক দিবস উদযাপন ও প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে অনুষ্ঠিত গুণী শিক্ষক প্রতিযোগিতায় বরিশাল বিভাগের গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন। গত ২২ সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বরিশালের বিভাগীয় উপ-পরিচালক নিলুফার ইয়াসমিন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এর ধারাবাহিকতায় ২৪ সেপ্টেম্বর তিনি ঢাকায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের গুণী শিক্ষক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
শিক্ষাগত ও পেশাগত অবদান
সাহিদা আক্তার সুমনা গতবারও জেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। এছাড়া তিনি ২০১৭ সালে ভোলা জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন এবং সরকারিভাবে গণচীন সফর করেন। তার নেতৃত্বে ২০১৮, ২০২২ ও ২০২৬ সালে ৩৯ নং নজরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে। বিশেষ করে তার সুযোগ্য নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার গুণগত মানের পাশাপাশি সার্বিক শিক্ষা পরিবেশের আমূল পরিবর্তন হয়েছে।
সাংবাদিকতা ও অন্যান্য কার্যক্রম
- ভোলা প্রেসক্লাব সভাপতি এডভোকেট নজরুল হক অনুর সহধর্মিণী সাহিদা সুমনা সাংবাদিকতায় অনবদ্য ভূমিকা রেখেছেন। ২০০০ সালে তিনি নারী সাংবাদিক হিসেবে ম্যাস লাইন মিডিয়া সেন্টার (এমএমসি) প্রাকৃতজন পুরস্কার লাভ করেন। পরবর্তীতে এমএমসির প্রশিক্ষণ কর্মকর্তা হিসেবে বরিশাল ও খুলনা বিভাগের সাংবাদিকদের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।
- ঝালকাঠির আবুল কালাম আজাদ আবু মিয়ার মেয়ে সাহিদা সুমনা বরিশাল ব্রজমোহন কলেজ থেকে সমাজ বিজ্ঞানে অনার্সসহ মাস্টার্স ও বিএড এবং সিইনএড ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনের শুরুতে তিনি গ্রামীণ ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ভোলা শিক্ষা কমিটির সদস্য হিসেবে বিভিন্ন শিক্ষামূলক সংগঠনের সাথে যুক্ত থেকে শিক্ষা প্রসারে অবদান রাখছেন।
রিপোর্টার নাম: 

























