Hi

০৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রেটা থুনবার্গ |: পৃথিবীকে মৃত্যুর ঘটনা করা হচ্ছে, বাঁচাতে নিজেদেরই লড়তে হবে

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৬:১৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ১০ জন দেখেছে

তুরস্কের আন্তালিয়ায় চলমান কপ৩১ জলবায়ু সম্মেলনে যোগ দিয়ে বিশ্বনেতাদের নিষ্ক্রিয়তার কঠোর সমালোচনা করেছেন সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ। বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, পৃথিবী নিজে থেকে ধ্বংস হচ্ছে না, বরং পরিকল্পিতভাবে একে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। কারা এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত, তা সবার জানা বলে মন্তব্য করেন তিনি।

থুনবার্গ আরও বলেন, আমাদের রক্ষা করার কথা যাদের, তারাই আজ পৃথিবীকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, যা আন্তর্জাতিক সম্মেলনগুলোতে স্পষ্ট হয়ে উঠছে। তিনি স্পষ্ট করেন যে, রাষ্ট্র ও বিভিন্ন প্রতিষ্ঠান যখন মানুষের মানবাধিকার হুমকির মুখে ফেলে, তখন সবার অধিকার রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করা এবং প্রতিবাদী হওয়া প্রতিটি মানুষের নাগরিক কর্তব্য।

সংবাদ সম্মেলনে নেপাল, অস্ট্রেলিয়া, ফিলিস্তিন ও কানাডার বেশ কয়েকজন মানবাধিকারকর্মী উপস্থিত ছিলেন। তারা জলবায়ু সংকট মোকাবিলায় বৈশ্বিক ব্যর্থতার সমালোচনা করেন এবং ইসরায়েলে তুরস্কের জ্বালানি সরবরাহ বন্ধের জোরালো আহ্বান জানান। থুনবার্গের মতে, ফিলিস্তিনে চলমান গণহত্যার সঙ্গে এই জ্বালানি সরবরাহের সরাসরি যোগসূত্র রয়েছে। তিনি সতর্ক করে বলেন, বিশ্ব এমন এক ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছে যেখানে আরও গণহত্যা, পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড এবং মৌলিক মানবাধিকার হরণের ঘটনা ঘটবে। একসময় মানুষের সাধারণ প্রয়োজনগুলোও বিলাসিতার বস্তুতে পরিণত হতে পারে।

২০২১ সালে গ্লাসগোতে অনুষ্ঠিত কপ২৬ সম্মেলনের পর এবারই প্রথম কোনো কপ সম্মেলনে অংশ নিলেন গ্রেটা থুনবার্গ। গ্লাসগো সম্মেলনে জলবায়ু আলোচনাকে তিনি ‘ব্লা ব্লা ব্লা’ হিসেবে আখ্যা দিয়ে আলোচনায় এসেছিলেন। গত কয়েক বছরে জলবায়ু সংকটের পাশাপাশি ফিলিস্তিনিদের দুর্দশাসহ বিভিন্ন মানবাধিকার ইস্যুতেও তিনি বেশ সক্রিয়। আন্তালিয়ার সম্মেলনস্থলে তার উপস্থিতিকে কেন্দ্র করে প্রতিনিধিদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে এবং সম্মেলন শেষে অনেকেই তার সঙ্গে কথা বলতে ভিড় জমান।

নোয়াখালীর সুবর্ণচরে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন কিশোর নিহত

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

গ্রেটা থুনবার্গ |: পৃথিবীকে মৃত্যুর ঘটনা করা হচ্ছে, বাঁচাতে নিজেদেরই লড়তে হবে

আপডেট : ০৬:১৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬