Hi

০৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জলবায়ু সংকট মোকাবিলায় ৫ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৫:১৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৮ জন দেখেছে

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন বা কপ-৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা মোকাবিলায় সুনির্দিষ্ট পাঁচ দফা প্রস্তাব তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার ১২ নভেম্বর সম্মেলনে দেওয়া ভাষণে তিনি জোর দিয়ে বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য এখন ঋণের চেয়ে বরং নির্ভরযোগ্য অনুদান ও আর্থিক সহায়তাই বেশি প্রয়োজন। এর সঙ্গে ক্রমবর্ধমান ঋণ পরিশোধের বোঝা ও সীমিত আর্থিক সম্পদ পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের চরম ঝুঁকির মুখে থাকা সত্ত্বেও বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে দেশটির অবদান শূন্য দশমিক পাঁচ শতাংশেরও কম। এই বাস্তবতায় সরকার ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনের ওপর ভিত্তি করে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষার ভারসাম্য বজায় রেখে এক ট্রিলিয়ন ডলারের টেকসই অর্থনীতি গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছে। তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে অনুপ্রাণিত হয়ে সরকার মনে করে, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষা একে অপরের পরিপূরক। প্যারিস চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে নেট জিরো নির্গমনের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বৈশ্বিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমান অর্থায়ন ব্যবস্থা উন্নয়নশীল দেশগুলোর প্রকৃত প্রয়োজন মেটাতে ব্যর্থ হচ্ছে। এছাড়া জলবায়ুজনিত দুর্যোগের কারণে এসব দেশের অর্থনীতির ওপর যে ঋণের বোঝা তৈরি হচ্ছে, তা থেকে মুক্তি দিতে ‘ক্লাইমেট-রেজিলিয়েন্ট ডেট ক্লজ’ এবং ‘ডেট-ফর-ক্লাইমেট সোয়াপ’-এর মতো পদক্ষেপ গ্রহণের তাগিদ দেন তিনি। এ অবস্থায় ‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতা’ নীতির আলোকে পাঁচটি জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।

পরিবেশবান্ধব প্রযুক্তিতে উন্নয়নশীল দেশগুলোর ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করা এবং সাশ্রয়ী অর্থায়ন ও দক্ষতার উন্নয়নের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর ত্বরান্বিত করার ওপরও জোর দেন সরকারপ্রধান। সম্মেলনে তিনি ন্যায্য অর্থায়ন ও ব্যবসার ভিত্তিতে একটি ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণের প্রস্তাব করেন। সরকার সবুজ শিল্পের প্রসারের পাশাপাশি বৈদ্যুতিক যানবাহনসহ পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা এগিয়ে নিচ্ছে। পাশাপাশি নির্গমন কমানোর উদ্যোগেও সহায়তা দিতে হবে।

দেশের অভ্যন্তরে নেওয়া উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, ২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে মেটানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বিশেষ কর প্রণোদনার মাধ্যমে চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের কাজ চলমান রয়েছে। এছাড়া দেশে ৩০০টি লিড সনদপ্রাপ্ত তৈরি পোশাক কারখানা গড়ে উঠেছে এবং পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা ও পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানো হচ্ছে। বিশেষ কর প্রণোদনার মাধ্যমে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কাজ চলছে।

আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পদ্মা ও তিস্তা ব্যারেজ মাস্টার প্ল্যানসহ ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের কাজ চলছে। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো পানি সংরক্ষণ, বন্যার ঝুঁকি হ্রাস, জলাভূমি পুনরুদ্ধার এবং ভূগর্ভস্থ পানির স্তর উন্নত করা। উপকূলীয় অঞ্চলে ম্যানগ্রোভ বন পুনরূদ্ধারেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি। পাশাপাশি বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনেও উৎসাহ দেওয়া হচ্ছে। উপকূলীয় পুনরুদ্ধারকৃত জমিতে ম্যানগ্রোভ বন পুনরুদ্ধারের উদ্যোগও নেওয়া হয়েছে।

তরুণ ও নারীদের জলবায়ু কার্যক্রমে সম্পৃক্ত করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, পরিবেশবান্ধব কর্মসংস্থান সৃষ্টি এবং বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখতে সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। তিনি বলেন, শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তব রূপায়ণের মাধ্যমেই টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব।

ভাষণের শেষে তুরস্ক সরকারকে কপ-৩১ আয়োজনের জন্য এবং আলোচনার প্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়ায় অস্ট্রেলিয়ার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন তারেক রহমান। তিনি সম্মেলন থেকে একটি ভারসাম্যপূর্ণ ও উচ্চাভিলাষী ফলাফল আসার প্রত্যাশা ব্যক্ত করেন, যা বিশ্বজুড়ে কার্যকর জলবায়ু সংহতি জোরদার করবে। আলোচনা প্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়ার জন্য অস্ট্রেলিয়ার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

জলবায়ু সংকট মোকাবিলায় ৫ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

জলবায়ু সংকট মোকাবিলায় ৫ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর

আপডেট : ০৫:১৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬