Hi

০৫:২৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাঞ্জাবের বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা: তদন্তে বিশেষ দল গঠন

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৪:২০:২৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১০ জন দেখেছে

ভারতের পাঞ্জাবের জলন্ধরের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটিতে (এলপিইউ) একজন নারী শিক্ষার্থীর সাথে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগকে কেন্দ্র করে ক্যাম্পাসে তীব্র বিক্ষোভ ও আন্দোলনের সূত্রপাত হয়েছে। রোববার ভোরের দিকে শত শত শিক্ষার্থী একত্রিত হয়ে ক্যাম্পাসের পরিস্থিতি উত্তপ্ত করে তোলেন। এক পর্যায়ে শিক্ষার্থীরা জলন্ধর-ফাগওয়ারা জাতীয় মহাসড়কের একটি অংশ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।

বিক্ষোভের সময় ক্যাম্পাসের ভেতর বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা যায়, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছেন এবং বিশ্ববিদ্যালয়ের জানালার কাচ ও ফুলের টব ভাঙচুর করছেন। এছাড়া ক্যাম্পাসের কয়েকটি দোকানে ভাঙচুর চালানোর পাশাপাশি একটি ভবনের একাংশে আগুন জ্বালিয়ে দেওয়ার ঘটনাও নজরে এসেছে।

পুলিশ ও শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, রোববার রাত প্রায় ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হোস্টেলের সামনে এই বিক্ষোভ শুরু হয়। শিক্ষার্থীদের অভিযোগ, গত ২৪ সেপ্টেম্বর জি-৩ হোস্টেলের এক ছাত্রীকে এক বহিরাগত ব্যক্তি নির্যাতন করেছেন। তাদের দাবি, একজন নির্মাণকর্মী বা প্লাম্বার এই ঘটনার সাথে জড়িত ছিলেন এবং বিষয়টি হোস্টেল ওয়ার্ডেনকে জানানো হলেও তখন কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

এদিকে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের এই অভিযোগকে ভিত্তিহীন গুজব বলে সরাসরি প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে বিষয়টি গুরুত্ব দিয়ে পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী ছাত্রীর অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে পুলিশ সুপার (ফাগওয়ারা) মেজর সিংয়ের নেতৃত্বে একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে বলে ডিআইজি নিশ্চিত করেছেন।

জনপ্রিয়
© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

পাঞ্জাবের বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা: তদন্তে বিশেষ দল গঠন

আপডেট : ০৪:২০:২৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬