Hi

০৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে বজ্রপাতে রাখালের মৃত্যু

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৭:২৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৯ জন দেখেছে

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরআণ্ডা গ্রামে বজ্রপাতে রফিক মাঝি (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার সোনার চরে গরু চরাতে গিয়ে এই মর্মান্তিক ঘটনার শিকার হন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, গরু চড়ানোর একপর্যায়ে রফিক মাঝি একটি নৌকায় বসে চা পান করছিলেন। সেই সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রফিক মাঝি পেশায় একজন রাখাল ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বেলাল হোসেনকে উদ্ধৃত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান জানান, নিহতের স্ত্রীকে সরকারি নিয়ম অনুযায়ী সহায়তা পেতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আবেদন করতে বলা হয়েছে। তিনি আরও বলেন, সরকারি নীতিমালা অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করা হবে।

জনপ্রিয়
© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

পটুয়াখালীতে বজ্রপাতে রাখালের মৃত্যু

আপডেট : ০৭:২৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬