Hi

০৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামীর জানাজায় অংশ নিতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্ত ডা. দীপু মনি

সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও সংসদ সদস্য ডা. দীপু মনিকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনি এই বিশেষ সুবিধায় কারাগারের বাইরে থাকার অনুমতি পেয়েছেন। বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি থাকা ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ গত মঙ্গলবার রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। স্বামীর শেষকৃত্য ও জানাজায় অংশ নেওয়ার উদ্দেশ্যে তার পরিবারের পক্ষ থেকে এই আবেদন করা হয়েছিল।

আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে চার দিনের জন্য প্যারোলে মুক্তির আবেদন করা হলেও কর্তৃপক্ষ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টার সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

এর আগে বুধবার দুপুর ১২টার দিকে ডা. দীপু মনির মেয়ে তানি দিপাবলি মুন্সীগঞ্জ জেলা কারাগারে মায়ের সঙ্গে দেখা করেন। কারাগার থেকে বেরিয়ে তিনি সরাসরি মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে যান এবং অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিমের কাছে প্যারোলে মুক্তির আনুষ্ঠানিক আবেদনপত্র জমা দেন। সেই আবেদনের প্রেক্ষিতেই কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

জনপ্রিয়

বিএনপি নেতার স্বজনদের ক্রসফায়ারের ঘটনায় ট্রাইব্যুনালে সাক্ষ্য দিলেন ভুক্তভোগীর ছেলে

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

স্বামীর জানাজায় অংশ নিতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্ত ডা. দীপু মনি

আপডেট : ০৫:৩৭:২৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬