Hi

০৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সংবিধানের ৭০ অনুচ্ছেদ ও প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল নিয়ে রিট খারিজ করলেন হাইকোর্ট

জাতীয় সংসদে নিজ দলের বিপক্ষে ভোট দিলে সংসদ সদস্য পদ হারানোর বিধান সম্বলিত সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা একটি রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে দেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল স্থগিতের আবেদনও নাকচ করা হয়েছে। মঙ্গলবার বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এই আদেশ দেন।

সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ গত ১৩ আগস্ট রিটটি দায়ের করেন। রিটকারী নিজেই আদালতে শুনানি করেন এবং রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। রিটে সংবিধানের ৭০ অনুচ্ছেদ কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না এবং ৬ আগস্ট ঘোষিত প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত হবে না, তা জানতে চেয়ে রুল জারির আবেদন জানানো হয়েছিল।

উল্লেখ্য, নির্বাচন কমিশন গত ৬ আগস্ট দেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল ঘোষণা করে। ঘোষিত সেই তফসিল অনুযায়ী আগামী বৃহস্পতিবার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আদালত রিটটি খারিজ করায় এই নির্বাচন প্রক্রিয়ায় আর কোনো আইনি বাধা রইল না।

জনপ্রিয়

বদলে যাচ্ছে বাংলাদেশ জেলের নাম: নতুন আইনের খসড়া প্রস্তুত

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

সংবিধানের ৭০ অনুচ্ছেদ ও প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল নিয়ে রিট খারিজ করলেন হাইকোর্ট

আপডেট : ০৫:৫৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬