যুক্তরাজ্যে বসবাসকারী ব্রিটিশ বাংলাদেশিদের জন্য ‘নো ভিসা রিকোয়ার্ড’ (এনভিআর) ফি ৪৬ পাউন্ড থেকে বাড়িয়ে ৭০ পাউন্ড করায় প্রবাসী কমিউনিটিতে ব্যাপক সমালোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। এছাড়া আরও কয়েকটি কনস্যুলার সেবার ফি বৃদ্ধির বিষয়টি নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। ব্রিটিশ এমপি আপসানা বেগম এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনারকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছেন। ২০১১ সাল থেকে দীর্ঘদিন এই কাউন্সিলর সার্ভিস ফি বৃদ্ধির বিষয়টি পর্যালোচনা করা হলেও সম্প্রতি তা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
এ নিয়ে নানা আলোচনার প্রেক্ষিতে গত ১১ ডিসেম্বর লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন একটি ব্যাখ্যা প্রদান করে। বিবৃতিতে জানানো হয়, বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত ৪ ডিসেম্বর প্রবাসীদের কনস্যুলার সেবার ফি পুনর্নির্ধারণ করেছে। ২০১১ সালের পর থেকে এই ফি পর্যালোচনার আওতায় থাকলেও সম্প্রতি তা কার্যকর করা হয়।
হাইকমিশন এনভিআর ফির সঙ্গে অন্যান্য ভিসার ফির একটি তুলনামূলক চিত্র তুলে ধরেছে।
বিবৃতিতে বলা হয়, এনভিআর সুবিধার মেয়াদ সর্বোচ্চ ১০ বছর, যার ফি ৭০ পাউন্ড। অথচ পর্যটন ভিসার মেয়াদ মাত্র ছয় মাস হলেও এর ফি ১০৫ পাউন্ড এবং অন্যসব ক্যাটাগরির ৫ বছর মেয়াদী ভিসার ফি ৬৯৫ পাউন্ড নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট দেখার পরামর্শ দিয়েছে হাইকমিশন। একইসঙ্গে প্রবাসীদের প্রতি সর্বোচ্চ সেবার প্রতিশ্রুতি দিয়ে সরকার নির্ধারিত এই ফি আন্তরিকভাবে বিবেচনার আহ্বান জানানো হয়েছে।
তবে এই ব্যাখ্যায় শান্ত হননি প্রবাসীরা। বাংলাদেশ সেন্টার লন্ডনের পক্ষ থেকে ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ হযরত আলী খানের কাছে পাঠানো ই-মেইলে বলা হয়, কোনো ধরনের আগাম পরামর্শ বা প্রস্তুতি ছাড়াই হঠাৎ করে এই ফি বাড়ানো হয়েছে। ব্রিটিশ বাংলাদেশিরা রেমিট্যান্স, বিনিয়োগ ও বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখেন। এই হঠাৎ ফি বৃদ্ধি দেশের প্রতি নেতিবাচক মনোভাব তৈরি করবে বলে তারা মনে করেন। সেন্টার থেকে অবিলম্বে এনভিআর ফি আগের মতো ৪৬ পাউন্ডে ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে। মাহবুব আলী খানশূর, যুক্তরাজ্য প্রতিনিধি। এই পরিবর্তন, পর্যাপ্ত পরামর্শ বা প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় ছাড়াই করা হয়েছে। ব্রিটিশ বাংলাদেশিরা বিপুল পরিমাণ রেমিট্যান্স পাঠায়, বিনিয়োগ ও হলিডে করে মাতৃভূমির অর্থনৈতিক উন্নয়নে বিরাট ভূমিকা পালন করে যাচ্ছেন।
ফি বৃদ্ধির প্রতিবাদ ও বাতিলের দাবিতে সম্প্রতি বার্মিংহামে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্যারিস্টার আতাউর রহমান। সাধারণ সম্পাদক আলহাজ খসরু খানের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন ওয়েস্ট মিডল্যান্ডস রিজিওনের সভাপতি ফখর উদ্দিন। সভায় বক্তারা অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিলের জোরালো দাবি জানান।
রিপোর্টার নাম: 
























