Hi

০৭:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় ঝুলে থাকা ১১ হাজার পিআর আবেদনের দ্রুত নিষ্পত্তির

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৬:৪৪:২০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • ১০ জন দেখেছে

মালয়েশিয়ার নাগরিকদের সাথে বিবাহ সূত্রে আবদ্ধ বিদেশিদের স্থায়ী বাসিন্দা বা পিআর আবেদন এবং প্রবেশের অনুমতির দীর্ঘদিনের ঝুলে থাকা সমস্যা সমাধানে বড় উদ্যোগ নিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। প্রায় দশ বছরেরও বেশি সময় ধরে অমীমাংসিত থাকা ১১ হাজার ৭২৫টি আবেদন আগামী জুন মাসের মধ্যেই সম্পূর্ণ নিষ্পত্তি করার পরিকল্পনা করা হয়েছে। যা ১০ বছরেরও বেশি সময় ধরে নিষ্পত্তির অপেক্ষায় ছিল।

ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া সাবান এক বিবৃতিতে জানান, ২০১৪ সাল থেকে মোট ১৭ হাজার ৪১১টি আবেদনের প্রক্রিয়া আটকে ছিল। এর মধ্যে ৫ হাজার ৬৮৬টি আবেদনের সিদ্ধান্ত ইতোমধ্যে আবেদনকারীদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি আবেদনগুলো দ্রুততম সময়ের মধ্যে শেষ করতে গত বছরের শেষের দিকে ১২ জন কর্মীর সমন্বয়ে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটির প্রচেষ্টায় এখন পর্যন্ত ৫ হাজারেরও বেশি মামলা নিষ্পত্তি করা সম্ভব হয়েছে।

দাতুক জাকারিয়া সাবান আরও বলেন, রয়্যাল মালয়েশিয়ান পুলিশ বা পিডিআরএম-এর নিরাপত্তা যাচাই-বাছাইয়ের ওপর ভিত্তি করেই প্রতিটি আবেদনের চূড়ান্ত অনুমোদন নির্ভর করে। নিরাপত্তা সংক্রান্ত কারণে কোনো আবেদন প্রত্যাখ্যাত হলে আবেদনকারীরা চাইলে পুনরায় মন্ত্রীর কাছে আবেদন করতে পারেন। তিনি জানান, মূলত বিদেশিদের সন্তান এবং পরিবারের দেখভালের সুবিধার কথা চিন্তা করেই ইমিগ্রেশন বিভাগ এমন উদ্যোগ গ্রহণ করেছে।

বিভাগের সামগ্রিক সেবার মানোন্নয়নের লক্ষ্যেই এই বিশেষ কার্যক্রম চলমান রয়েছে। মহাপরিচালক আশা প্রকাশ করেন, জুনের পর থেকে আর কোনো পুরনো আবেদন ঝুলে থাকবে না। এছাড়া সেপ্টেম্বর থেকে নতুন যেসব আবেদন জমা পড়বে, সেগুলো সর্বোচ্চ ছয় মাসের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ইমিগ্রেশন বিভাগ। উল্লেখ্য, বর্তমানে মালয়েশিয়ায় প্রবেশের অনুমতির জন্য আবেদনকারী নাগরিকদের স্ত্রীদের বসবাসের মেয়াদ তিন বছর থাকলেও, নাগরিকদের স্বামী বা পুরুষদের ক্ষেত্রে এই মেয়াদ পাঁচ বছর বহাল রয়েছে। জনসাধারণকে প্রদত্ত পরিষেবা উন্নত করার জন্য বিভাগের প্রচেষ্টার মধ্যে এটি একটি।

জনপ্রিয়

ইংল্যান্ডে স্কুল পর্যায়ে আসছে নতুন কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

মালয়েশিয়ায় ঝুলে থাকা ১১ হাজার পিআর আবেদনের দ্রুত নিষ্পত্তির

আপডেট : ০৬:৪৪:২০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬