Hi

০১:৪০ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কাতারে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, সাকুরা সুপারমার্কেট ১০ দিন বন্ধ

খাদ্য নিরাপত্তা আইন অমান্য করে পচা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে কাতারের আল ওয়াকরা পৌরসভা কর্তৃপক্ষ স্থানীয় ‘সাকুরা সুপারমার্কেট’ নামের একটি প্রতিষ্ঠানকে ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে। গত ৪ অক্টোবর ২০২৬ তারিখে পৌরসভা পরিচালকের কার্যালয় থেকে এই শাস্তিমূলক আদেশ জারি করা হয়। গত ৪ অক্টোবর ২০২৬ তারিখে আল ওয়াকরা পৌরসভার পরিচালক কর্তৃক এই বন্ধের আদেশ জারি করা হয়।

পৌরসভার স্বাস্থ্য নিয়ন্ত্রণ বিভাগ এবং মিউনিসিপ্যাল কন্ট্রোল ডিপার্টমেন্টের যৌথ পরিদর্শক দল গত ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সুপারমার্কেটটিতে অভিযান চালায়। পরিদর্শনের সময় প্রতিষ্ঠানটিতে মানুষের স্বাস্থ্যঝুঁকি তৈরির মতো পচা, নষ্ট এবং মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার প্রমাণ পাওয়া যায়। এই কর্মকাণ্ড ১৯৯০ সালের খাদ্য নিয়ন্ত্রণ বিষয়ক ৮ নম্বর আইন এবং ২০১৪ সালের ৪ নম্বর সংশোধিত আইনের সরাসরি লঙ্ঘন বলে গণ্য হয়েছে। পৌরসভার সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে স্বাস্থ্য নিয়ন্ত্রণ বিভাগের প্রধান এবং পৌরসভার মিউনিসিপ্যাল কন্ট্রোল ডিপার্টমেন্টের ডিরেক্টরের পরিদর্শনের ভিত্তিতে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সরকারি পরিদর্শন।

বাণিজ্যিক লাইসেন্স নম্বর ২৫৫৪৬০-এর অধিকারী এই সুপারমার্কেটটি আগামী ১৪ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে। আদেশের অনুলিপি ও নোটিশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনায় প্রতিষ্ঠানের দৃশ্যমান স্থানে প্রদর্শন করা হয়েছে। জনস্বার্থ ও নাগরিকদের স্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করতে আল ওয়াকরা পৌরসভার এমন কঠোর নজরদারি ও ঝটিকা অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে দায়িত্বশীল কর্তৃপক্ষ।

জনপ্রিয়
© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

কাতারে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, সাকুরা সুপারমার্কেট ১০ দিন বন্ধ

আপডেট : ১২:৫৩:১৬ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬